বন্ধ করেছিলেন মমতা, দালালচক্র ভাঙতে ফের চালু হচ্ছে ডুয়ার্স সাফারির অনলাইন বুকিং

Published:

Dooars Gypsy Safari

অনন্যা সরকার, আলিপুরদুয়ার: সামনেই পুজোর মাস, তারসাথে শুরু হয়ে যাচ্ছে পর্যটনের মরশুমও। রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্রের মধ্যে ডুয়ার্স বহু পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। ঘন সবুজ বনের মধ্যে দিয়ে জিপ গাড়িতে করে জঙ্গল সাফারি (Dooars Gypsy Safari) ডুয়ার্সের একটি প্রধান আকর্ষণ। বর্তমানে ডুয়ার্সের জলদাপাড়া, গরুমারা ও বক্সা জঙ্গলে জিপসি সাফারির জন্য অফলাইন বুকিং করতে হয়। তবে বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ অফলাইন বুকিংয়ের কালোবাজারি আটকাতে এই জঙ্গল সাফারির জন্য আবার অনলাইন বুকিং ফিরেয়ে আনা হবে বলে ঘোষণা করেছেন। 

ডুয়ার্সের জিপসি সাফারিতে আবার ফিরছে অনলাইন বুকিং

বছরের অক্টোবর থেকে মার্চ মাস হল ডুয়ার্স ভ্রমণের আদর্শ সময়। তাই আর মাসখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে মরশুম। আর সবকিছু নিয়মমাফিক চললে সিজন শুরুর আগেই ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া ও বক্সা জঙ্গলে জিপসি সাফারির জন্য অনলাইন বুকিং ব্যবস্থা ফের চালু হয়ে যাবে। অফলাইন বুকিংয়ের ক্ষেত্রে কালোবাজারি এবং পর্যটকদের হয়রানি কথা কানে আসার পরই অব্যবস্থা বন্ধ করার উদ্দেশ্যে রাজ্য বনদপ্তরের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ এই বিষয়ে ঘোষণা করেছেন।

বনমন্ত্রী বলেন, দেশ-বিদেশের বহু পর্যটক ডুয়ার্সে জঙ্গল সাফারি করতে এসে হয়রানির শিকার হচ্ছেন এবং টিকিট কিনতে গিয়ে দালালদের খপ্পরেও পড়ছেন। এই নিয়ে দফতরের বহু অভিযোগ জমা পড়েছে। এমন পরিস্থিতি আর চলতে দেবে না সরকার। তাই পর্যটকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে ও কালোবাজারি আটকাতে জিপসি সাফারির জন্য অনলাইন বুকিং ব্যবস্থা আবার চালু করা হচ্ছে।  ট্রাভেল এজেন্সি এবং ডুয়ার্সের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা বনদপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: হলদিয়া শিল্প সংস্থায় গোটা জেলা থেকে নিয়োগ, বসছে রোজগার মেলা, আজ থেকেই আবেদন

জানিয়ে রাখি, গত বছর ২২ জানুয়ারি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিপসি সাফারির জন্য অনলাইন বুকিং ব্যবস্থা বন্ধ করে অফলাইন বুকিং চালু করার নির্দেশ দেন। এর দরুন টিকিট বুকিংকে কেন্দ্র করে আবার সক্রিয় হয় দালাল চক্র এবং ভুরিভুরি পর্যটক হয়রানির ঘটনা সামনে আসতে শুরু করে।

আরও Dooars