প্রীতি পোদ্দার, কলকাতা: মড়ার ওপর খাঁড়ার ঘা! ২৬ এর বিধানসভা নির্বাচনে হেরেও শেষ রক্ষা হল না, এবার ভোট পরবর্তী হিংসা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন পানিহাটির (Panihati) প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের (Nirmal Ghosh) ছেলে তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh Arrested)। জানা গিয়েছে, আজ, সোমবার, ভোরে দক্ষিণেশ্বর থেকে খড়দহ থানার পুলিশ (Khardah Police Station) তাঁকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, ২০২১-এ ভোট পরবর্তী হিংসাতে তিনি সরাসরি জড়িত ছিলেন এবং এক লটারি প্রাপকের টাকা আত্মসাৎ করে তাঁকে মারধরেরও অভিযোগ রয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন, তবে পুলিশি তৎপরতায় আজ তাঁকে গ্রেফতার করা হল।
গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ
রাজ্যে পালাবদলের পর থেকেই তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলর এবং বিধায়ককে। আর এবার সেই তালিকায় নাম উঠল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ উঠে এসেছিল পিতা-পুত্রের বিরুদ্ধে। খড়দহ থানায় অভিযোগও দায়ের হয়েছিল আর তারপরেই তদন্তে নেমেছিল পুলিশ। এমতাবস্থায়, গতকাল দক্ষিণেশ্বর থেকে রবিবার ভোররাতে গ্রেফতার হলেন নির্মল-পুত্র তীর্থঙ্কর।
আদালতে পেশ করা হবে আজই
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত তীর্থঙ্কর ঘোষ ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় সরাসরি জড়িত। তাই সবটাই তদন্ত করা হবে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আজই তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। সেখানে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এদিকে এই তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে পানিহাটি ও ব্যারাকপুর এলাকায় রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত নির্মল ঘোষ কোনো প্রতিক্রিয়া দেখাননি।
আরও পড়ুন: বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, যদি পান জেনে নিন কী করবেন
প্রসঙ্গত, গত শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠক সভায় দেখা গিয়েছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। কিন্তু তাতে অসন্তুষ্ট হয়েছিলেন একাধিক, এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছিলেন নির্মল ঘোষের যোগদান নিয়ে তারা কোনও সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ সব মিলিয়ে খাতায় কলমে নির্মল বাবু এখনও রয়েছেন কালীঘাট-তৃণমূল শিবিরেই। যদিও অভয়া কাণ্ডে তাঁর গ্রেফতারি নিয়ে সরব পানীহাটির বর্তমান বিধায়ক রত্না দেবনাথ সহ শ্রমমন্ত্রী অর্জুন সিং।










