আরামদায়ক প্রিমিয়াম AC স্লিপার বাসে বেথুয়াডহরি থেকে দিঘা, দেখে নিন রুট ও সময়সূচি

Published:

Bethuadahari Digha Bus

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে পালাবদলের পর বিজেপি সরকার পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে নানা পদক্ষেপ নিয়েছে। তারমধ্যে অন্যতম হল নতুন বাস রুট ও বাস সংখ্যা বৃদ্ধি। রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দিঘা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘাগামী বহু বাস চালু হচ্ছে। নদিয়া জেলার বেথুয়াডহরি থেকেও সরাসরি সৈকত শহর দিঘা যাওয়ার শীতাতপ নিয়ন্ত্রিত বাস রয়েছে (Bethuadahari Digha Bus)। আসুন এই একমাত্র রাত্রিকালীন এসি প্রিমিয়াম এক্সক্লুসিভ ফুল স্লিপার বাসটির সময়সূচি ও বিস্তারিত রুটটি দেখে নেওয়া যাক। 

বেথুয়াডহরি – দিঘা বাসের সময়সূচি ও রুট

বেথুয়াডহরি থেকে এই দিঘা যাওয়ার এই প্রিমিয়াম এসি স্লিপার বাসটি বেথুয়াডহরি হসপিটাল মোড় – বেথুয়াডহরি বাসস্ট্যান্ড – ধুবুলিয়া – কৃষ্ণনগর বাসস্ট্যান্ড – দিগনগর – শান্তিপুর বাইপাস – ফুলিয়া – রানাঘাট – চাকদহ – জাগুলিয়া – আওয়ালসিদ্ধি – আমডাঙ্গা – বারাসাত – মধ্যমগ্রাম চৌমাথা – বিরাটি মোড় – এয়ারপোর্ট তিন নম্বর – এয়ারপোর্ট এক নম্বর – বাগুইহাটি – উল্টোডাঙ্গা – শিয়ালদহ – ধর্মতলা – হেস্টিংস – বেলেপোল – সাঁতরাগাছি – ধুলাগড় – রানিহাটি – নিমদিঘি – বাগনান – কোলাঘাট – মেছেদা – রাধামনি – নিমতৌড়ি – নন্দকুমার – বাজকুল – কাঁথি, রামনগর – ওল্ড দিঘা – নিউ দিঘা হয়ে দিঘা বর্ডার বাসস্ট্যান্ড পৌঁছাবে।

বেথুয়াডহরি থেকে দীঘা যাওয়ার সময় এই বাসটি 

  • বেথুয়াডহরি হসপিটাল মোড় থেকে ছাড়ে – রাত ৯:০০ টায়। 
  • ধুবুলিয়া বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – রাত ৯:১০-এ। 
  • কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – ৯:৩০-এ। 

আরও পড়ুন: দুর্গাপুজোয় ঘোরার সঙ্গী ভাড়া নেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়

দিঘা থেকে বেথুয়াডহরি ফেরার সময় এই বাসটি

  • দিঘা বর্ডার বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – ৯:৩০-এ। 
  • নিউ দিঘা হোটেল আম্বালিকার সামনে থেকে ছাড়ে – ৯:৪৫-এ। 
  • ওল্ড দিঘা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – রাত ১০:০৫-এ। 
  • কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি মোড় পৌঁছায় – সকাল ৫:৩৫-এ। 

বেথুয়াডহরি থেকে দিঘা যাওয়ার রোহিত ট্রাভেলসের প্রিমিয়াম স্লিপার সিটার এসি বাসটিতে সিট বুকিং ও অন্যান্য কাজের জন্য যোগাযোগ করতে পারেন ৯৭৩৩৬৯৯৬৯৯/৮৬৭০১৭৯৭১৩ নম্বরে। এছাড়া, রেডবাস (redBus) ও রোহিত ট্রাভেলসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অগ্রিম সিট বুকিং করতে পারেন। 

আরও Bethuadahari BUS Digha