সৌভিক মুখার্জী, কলকাতা: রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে চলছে ডিজিটালভাবে রেশন বিতরণ প্রক্রিয়া। বায়োমেট্রিক ছাড়া রেশন তোলা অসম্ভব। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই অনেকের মনে সংশয় তৈরি হচ্ছে, এবার নাকি বাড়িতে ফ্রিজ, মোটরসাইকেল কিংবা টিভি থাকলে রেশন কার্ড (Ration Card) বাতিল করে দেওয়া হবে! অর্থাৎ বিনামূল্যে আর খাদ্য সুরক্ষা মিলবে না। আদৌ কি তাই? খাদ্য দফতরের তরফ থেকে কি এই সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করা হয়েছে? জানাব বিস্তারিত।
মোটরসাইকেল বা ফ্রিজ থাকলে বাতিল রেশন কার্ড?
আসলে এখন মধ্যবিত্ত বলুন কিংবা উচ্চবিত্ত, প্রত্যেক বাড়িতেই মোটরসাইকেল, ফ্রিজ কিংবা টিভি থাকে। বলতে গেলে এখন মানুষের যা আয়, তাতে এই সমস্ত সাধারণ জিনিস কেনার সামর্থ্য প্রায় প্রত্যেকেরই থাকে। তাই সেক্ষেত্রে যদি সামান্য ফ্রিজ বা মোটরসাইকেল থাকলে রেশন সুবিধা বন্ধ করতে হয়, তাহলে আনুমানিক ৯০ শতাংশ মানুষ বাদ যাবে এই পরিষেবা থেকে। মোদ্দা কথা, রাজ্যের খাদ্য দফতরের তরফ থেকে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি।
জেনে রাখা প্রয়োজন, রেশন কার্ড বাতিল হওয়ার পিছনে অন্য কারণ দেখে সরকার। বাড়ির সামান্য টিভি, ফ্রিজ দেখে কোনও সাধারণ মানুষকে রেশন সুবিধা থেকে বঞ্চিত করার ভাবনা সরকারের নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে, কোনও ব্যক্তির রেশন কার্ড বাতিল হবে কিনা তা নির্ভর করে সম্পূর্ণ তার আর্থিক স্বচ্ছলতার উপর। সেক্ষেত্রে যদি তাঁর প্রাইভেট চার চাকার গাড়ি থাকে (বাণিজ্যিক গাড়ি থাকলে সমস্যা নেই), কিংবা বিরাট বড় বাড়ি থাকে, বড় ফ্ল্যাট থাকে, পরিবারের কেউ সরকারি চাকরি করে এবং মোটা অংকের টাকা বেতন পায়, তাহলে তাদের রেশন কার্ড বাতিল করা হয় এবং বিনামূল্যে খাদ্য সুরক্ষা প্রকল্প থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: অবশেষে স্বপ্নপূরণ, বিধায়কের সহায়তায় লালকেল্লার পথে বাসন্তীর সেলিমা
এছাড়া যে সমস্ত ব্যক্তি বছরে মোটা অংকের টাকা আয়কর প্রদান করে, তাদেরও রেশনের সুবিধা থেকে বঞ্চিত করা হয়। তবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে, যে ল্যাপটপ-কম্পিউটার মোটরসাইকেল বা ফ্রিজ, টিভি ইত্যাদি থাকলে রেশনের সুবিধা থেকে বঞ্চিত করা হবে, তা সম্পূর্ণ ভুয়ো। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য নিকটবর্তী রেশন দোকানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া খাদ্য সাথীর অফিশিয়াল পোর্টাল ভিজিট করতে পারেন।










