আরজি কর কাণ্ডে আরও তিন সন্দেহভাজন, গ্রেফতারের দাবিতে শিয়ালদা কোর্টে অভয়ার মা

Published:

Ratna Debnath

সৌভিক মুখার্জী, কলকাতা: দু’টো বছর কাটতে চলেছে। এখনও পর্যন্ত মেলেনি বিচার। আর এবার বিধায়ক পদে শপথ নেওয়ার আগেই শিয়ালদা আদালতে হাজির হলেন আরজি কর কান্ডের (RG Kar Case) নির্যাতিতা অভয়ার মা রত্না দেবনাথ (Ratna Debnath)। সূত্রের খবর, তিনজনকে গ্রেফতারের দাবি করেছেন তিনি। আর আজই সেই আবেদনের শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। কিন্তু কাদের নিশানা করলেন তিনি?

আদালতে রত্না দেবনাথ

এবার পানিহাটি থেকে বিজেপির টিকিট পেয়েছেন রত্না দেবনাথ। তাঁর দাবি, আরজি কর কান্ডের দোষীদের শাস্তি দেওয়া। পানিহাটি থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছেন তিনি। আজ বিধায়ক হিসেবে শপথগ্রহণ ছিল তাঁর। তবে তার আগেই তিনি শিয়ালদা আদালতে হাজির হন। মেয়ের বিচারের দাবিতে এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন রত্না দেবনাথ। আর তিনজনকেই সন্দেহজনকভাবে গ্রেফতার করতে বলেছেন তিনি।

সংবাদমাধ্যমকে রত্না দেবী বলেছেন, “আমরা কোর্টে একটা পুট আপ দিয়েছি। এখানে সেই কারণেই এসেছি। তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের তালিকাও আমরা জমা দিয়েছি। মেয়ের বিচারের জন্য আমি লড়াই চালিয়ে যাব। এটাই আমার প্রায়োরিটি। মেয়ে আমার গোটা পৃথিবী ছিল। আর গোটা পৃথিবী অন্যদিকে চলে গেলেও আমি এক জায়গাতেই অনড় থাকব। মেয়ের বিচার আমি পাবই। কিন্তু কাদেরকে তিনি গ্রেফতার করার দাবি জানালেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইক চালালেই মোটা টাকা চালান, শাস্তি! কড়া নিয়ম রাজ্য সরকারের

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে দু’বছর হবে আরজি কর কান্ডের। এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। তবে অভয়ার মায়ের দাবি, সঞ্জয়ের পক্ষে ওই ঘটনা একা ঘটানো সম্ভব নয়। এর পিছনে আরও কারোর হাত থাকতে পারে। কিন্তু কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই একমাত্র সঞ্জয়কে অপরাধী বলে চিহ্নিত করেছে। আর তাঁকে ইতিমধ্যেই যাবজ্জীবন সাজাও দিয়েছে। রত্না দেবনাথ বলেছেন, মেয়ের বিচার আদাইয়ের জন্যই তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই বিধানসভার শপথ নেওয়ার আগে তিনি আদালতে ছুটলেন। কিন্তু কাদের গ্রেফতারের দাবি জানালেন যা প্রকাশ্যে আসেনি।