বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাঙরের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় নজরে ছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা (Saokat Molla)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই ঘটনার তদন্তে নেমে তৃণমূলের এক সময়ের বিধায়কের বাড়িতে হানা দেন NIA আধিকারিকরা। তবে তৃণমূল নেতার বাড়িতে তালা ঝুলছে দেখে পার্শ্ববর্তী এলাকাগুলিতে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরবর্তীতে তৃণমূল নেতাকে না পেয়ে তাঁর ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তদন্তকারীদের। সেই ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন শওকত মোল্লা।
বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার শওকত!
সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি বৃহস্পতিবার তৃণমূল নেতার শওকতের বাড়িতে হানা দিলে বৃহস্পতিবারই বাংলাদেশে পালানোর সময় চুনাখালিতে ধরা পড়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। পরে আলিপুর আদালতে হাজির করা হয় শওকত বাহিনীর বেশ কয়েকজনকে। গোটা দিন ধরে আদালত চত্বরে নজর রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। খোঁজ নিয়ে জানা গেল, আজ রাতেই নিউটাউনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে যাওয়ার কথা ভাবছিলেন শওকত। ঠিক তার আগেই বারুইপুর থেকে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা।
জানা গিয়েছে, বারুইপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা NAI এর আধিকারিকদের হাতে ধরা পড়ার আগেই নিজে থেকেই আত্মসমর্পণ করতে চেয়েছিলেন তৃণমূল নেতা। তবে তিনি শেষ সুযোগ পেলেন না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সংস্থাকে বাহবা দিচ্ছেন অনেকেই! যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে নতুন করে কোনও প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেই ভাঙরের বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন। মৃত্যু হয় একজনের। যেই ঘটনায় NIA তদন্তের দাবি করেছিলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই মতোই পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। আর তাতেই গ্রেফতার তৃণমূলের বাঘা নেতা।










