সহেলি মিত্র, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিজ্ঞপ্তি জারি করা হল পূর্ব রেলের তরফে। জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) বিভিন্ন স্টেশনে ‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্পের অধীনে স্টল/আউটলেট স্থাপনের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। পূর্ব রেলের (Eastern Railways Zone) শিয়ালদহ ডিভিশনের ৩৪টি স্টেশনে স্থানীয় পণ্য বিক্রির সুযোগ দেওয়া হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন এলাকার স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যকে রেলস্টেশনের মাধ্যমে বাজারজাত করার সুযোগ তৈরি করা এবং স্থানীয় কারিগর, ক্ষুদ্র উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী (SHG) ও সমাজের প্রান্তিক বা দুর্বল শ্রেণির মানুষকে ব্যবসার সুযোগ করে দেওয়া।
শিয়ালদহ ডিভিশনের ৩৪ স্টেশনে বসবে আরও স্টল!
স্টল/আউটলেটের (One Station One Product) জন্য নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী আবেদন করতে হবে। ৩০ দিনের ট্রায়াল/স্বল্পমেয়াদি ব্যবহারের জন্য ২,০০০ টাকা এবং ৯০ দিনের জন্য ৫,০০০ (GST-সহ) ফি নির্ধারিত হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র ২৮.০৮.২০২৬ তারিখ দুপুর ৩টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। যোগ্যতার শর্ত, স্টেশনের তালিকা, পণ্যের বিবরণ এবং বিস্তারিত নিয়মাবলি www.er.indianrailways.gov.in-এ পাওয়া যাবে।
এক নজরে স্টেশনের তালিকা
এবার জেনে নেওয়া যাক কোন কোন স্টেশনে এই স্টল বসানোর জন্য আবেদনপত্র আহ্বান করেছে পূর্ব রেল। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক স্টেশনের তালিকা।
- গোচরণ
- কাঁকিনাড়া
- দক্ষিণ দুর্গাপুর
- বিনয় বাদল দীনেশ বাগ
- মগরাহাট
- মাঝেরগ্রাম
- ভাসিলা
- কালিকাপুর
- বালি ঘাট
- ইডেন গার্ডেনস
- বাবুঘাট
- গেদে
- কালীনগরায়ণপুর জং.
- হবিবপুর
- জগদ্দল
- সূর্যপুর
- বড়বাজার
- পাতিপুকুর
- বাসুলডাঙ্গা
- নিউ ব্যারাকপুর
- আগরপাড়া
- প্রিন্সেপঘাট
- ধপধপি
- টিটাগড়
- ফুলিয়া
- কল্যাণী ঘোষপাড়া
- দেউলা
- চাঁদপাড়া
- মধ্যমগ্রাম
- গোপালনগর
- জয়নগর মজিলপুর
- নামখানা
- টালা
- কল্যাণী সীমান্ত
আরও পড়ুনঃ রাজ্য সরকার চালিত পোল্ট্রি ফার্মে আসছে নতুন প্রযুক্তি, কী সুবিধা হবে?
এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পণ্যকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, স্বনির্ভর গোষ্ঠী এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য রেলস্টেশনভিত্তিক ব্যবসার একটি নতুন সুযোগ তৈরি হবে।










