সৌভিক মুখার্জী, কলকাতা: ফের রাজ্যের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ অভিষেকের পিএ সুমিত রায় (Sumit Roy)। গতকাল সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ফের রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এমনকি জরুরী শুনানির আর্জি জানান সুমিত রায়। যদিও বিচারপতি সেই মামলা খারিজ করে দিয়েছেন। ফলে রক্ষাকবচ আপাতত তাঁর হল না।
পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
জমি দুর্নীতি মামলায় জামিন পাননি অভিষেকের আপ্ত সহায়ক। যদিও নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল আদালত। তবে ১০ দিনের মধ্যেই তদন্তকারী অফিসারদের কাছে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়। কিন্তু শালবনি এলাকার জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় জামিন না পাওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে গতকাল সুপ্রিম কোর্ট জানায়, সুমিত রায়কে এখনই গ্রেফতার করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও রয়েছে আশঙ্কা। কারণ, জমি এবং চাকরি দুর্নীতি মামলা ছাড়াও সুমিত রায়ের বিরুদ্ধে আরও চারটি এফআইআর দায়ের করা হয়েছে বিভিন্ন থানায়। সেই মামলাগুলোয় গ্রেফতার হতে পারেন সুমিত। সেই কারণে তিনি আগেভাগে হাইকোর্টের দ্বারস্থ।
এদিন জরুরি শুনানির জন্য আবেদন করেছিলেন সুমিত রায়। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁর আবেদন গ্রহণই করেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন আগে থেকেই খারিজ করে দেন। এমনকি তিনি জানিয়ে দিয়েছেন, এই মামলাটি জরুরী ভিত্তিতে শুনানির পরিস্থিতিতে তৈরি হয়নি। পরে তালিকা অনুযায়ী মামলাটির শুনানি হতে পারে।
আরও পড়ুন: ১২ আগস্ট পর্যন্ত লম্বা ছুটি স্কুল-কলেজ, বিজ্ঞপ্তি জারি জেলা প্রশাসনের
যদিও গতকাল সুপ্রিম কোর্ট সুমিতের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু কিছু শর্ত দেওয়া হয়। সুমিতকে আগামী ১০ দিনের মধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে বলে জানানো হয়। এমনকি সঙ্গে একজন আইনজীবী নিয়ে যেতে পারেন তিনি। তবে তাঁকে তলব করার সময় তদন্তকারী আধিকারিক অর্থাৎ সিআইডিকে কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল সুমিতকে এই মুহূর্তে গ্রেফতার করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেও বাকি মামলাগুলিতে রক্ষাকবচের আর্জি জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়।










