‘গণপিটুনিতে মৃত্যু নির্দোষের, উস্কানি দিয়ে পার পাবে না কেউ!’ বারুইপুরে পুলিশকেও ডেডলাইন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় যথেষ্ট তৎপর- প্রশাসন। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) নির্দেশের পর দোষীদের কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর পুলিশ। এরই মাঝে পুলিশি তৎপরতা খতিয়ে দেখতে বারুইপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানে পৌঁছেই মৃতার পরিবারের সাথে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মন্ডলের পরিবারের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, জনতার গণপিটুনিতে মৃত যুবক পুরোপুরি নির্দোষ।

উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন

বারুইপুরে নাবালিকার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে যে গণবিক্ষোভ বা গণহিংসা ছড়িয়ে পড়েছিল, সে বিষয়ে একেবারে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পুলিশের তরফে পাওয়া রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, মব লিঞ্চিং বা  গণপিটুনির কারণে ইন্দ্রজিৎ মন্ডল নামক যে যুবকের মৃত্যু হয়েছে সে আদতেই নির্দোষ। মুখ্যমন্ত্রীর কথায়, “এটা আমি বলছি না, বলছে পুলিশের রিপোর্ট।”

এদিন মুখ্যমন্ত্রী আরও জানালেন, যাঁরা পেছন থেকে উস্কানি দিয়েছেন, যাঁরা সরকারি সম্পত্তির ধ্বংস করেছেন তাঁদের একজনকেও ছাড়া হবে না। রেললাইন উপড়ে ফেলা থেকে শুরু করে গণপিটুনিতে উস্কানি দেওয়া প্রত্যেককেই চিহ্নিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে রেললাইন উপড়ে ফেলার ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্তত 100 জনকে চিহ্নিত করা গিয়েছে। প্রত্যেককেই দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: এই কারণেই একের পর এক ম্যাচ হারছে টিম ইন্ডিয়া, জানালেন কোচ নিজেই

এদিন মুখ্যমন্ত্রী এও জানান, যে সমস্ত ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থকে কাজে লাগিয়ে পেছন থেকে উস্কানি দিয়েছিলেন তাঁদের কাউকেই রোয়াত করবে না প্রশাসন। এদিন বারুইপুর থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সমস্ত থানার সাথে যোগাযোগ করে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সাথে বারুইপুরের ঘটনার আগের রাতে মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপর থেকে পুলিশের কী ভূমিকা ছিল, পুলিশ কতটা তৎপরতার সাথে কাজ করেছে সবটা খতিয়ে দেখে আগামী 72 ঘণ্টার মধ্যে ডিজিকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য, “তদন্তে যদি দেখা যায় পুলিশের একজন কর্তাও ঘটনার সাথে এক শতাংশ জড়িত তবে তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে!”