শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া, শেওড়াফুলি ও ব্যান্ডেল রুটে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

Published:

Tarakeswar Shravani Mela

সহেলি মিত্র, কলকাতাঃ শ্রাবণ মাস পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। এদিকে বাবা তারকেশ্বর ধামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মহাদেবের ভক্তরা। কেউ যাবেন হেঁটে তো কেউ যাবেন ট্রেনে বাসে করে। আপনিও কি ট্রেনে করে তারকেশ্বরে এবং শ্রাবণী মেলা (Shravani Mela) যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। সকলের ট্রেন যাত্রা সুরক্ষিত করতে এবং সুবিধার্থে পূর্ব রেলের তরফে বেশ কিছু ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

শ্রাবণী মেলায় বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণা করল রেল

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, তারকেশ্বরে শ্রাবণী মেলা চলাকালীন অর্থাৎ আগামী ১৮ জুলা থেকে ২৮ আগস্ট অবধি তীর্থযাত্রী থেকে শুরু করে যাত্রীদের ভিড় সামাল দিতে বর্তমান পরিষেবার সঙ্গে হাওড়া ও তারকেশ্বরের মধ্যে ৬ জোড়া স্পেশাল লোকাল ট্রেন, তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে ৬ জোড়া স্পেশাল লোকাল ট্রে এবং ব্যান্ডেল ও শেওড়াফুলির মধ্যে ২ জোড়া স্পেশাল লোকাল ট্রেন সোমবার ও অন্যান্য উৎসবের দিনগুলিতে অর্থাৎ ২০ জুলাই, ২৭ জুলা, ৩ আগস্ট, ১০ আগস্ট, ১৭ আগস্ট ও ২৮ আগস্ট চলবে। ইতিমধ্যে ট্রেনগুলির সময়সূচী সম্পর্কে বড় তথ্য দিয়েছে রেল।

ট্রেনের সময়সূচি কী?

ট্রেন নম্বর ০৩০৬১, ০৩০৬৩,০৩০৬৫ যথাক্রমে ০০:৩০, ১:০০, ১:৪৫ নাগাদ হাওড়া থেকে ছেড়ে তারকেশ্বর ঢুকবে ২:০০, ২:৩০ এবং ৩:১৫ নাগাদ। এরপর তারকেশ্বর থেকে ট্রেন নম্বর ০৩০৬২, ০৩০৬৪, ০৩০৬৬ যথাক্রমে ১:১৫, ২:১০ এবং ২:৫০ নাগাদ ছেড়ে হাওড়া ঢুকবে ২:৪৫,৩:৪০ এবং ৪:১৫ নাগাদ। এছাড়া ট্রেন নম্বর ০৩০৬৭, ০৩০৬৯ এবং ০৩০৭১ হাওড়া থেকে যথাক্রমে ৩:০০, ৩:৫০ এবং ৪:২৫ নাগাদ ছেড়ে যাবে এবং তারকেশ্বর ঢুকবে ৪:৩০, ৫:২০ এবং ৫:৫৫ নাগাদ। এরপর তারকেশ্বর থেকে ফিরতি পথে ০৩০৬৮, ০৩০৭০, ০৩০৭২ ৪:৩০, ৬:০৫ এবং ১১:৪০ নাগাদ ছেড়ে হাওড়া ঢুকবে ৬টা, ৭:৩৫ এবং ১৩:১০ নাগাদ।

আরও পড়ুনঃ বাংলায় কৃষকবন্ধুর ভেরিফিকেশন শুরু, দিতে হবে আইডি! কোথায় পাবেন আর কী কী লাগবে?

প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ

কিছু প্যাসেঞ্জার ট্রেনের আবার অস্থায়ী স্টপেজ দেওয়া হবে বিশেষ দিনগুলিতে। যেমন ট্রেন নম্বর ৬৩৫০১ আপ হাওড়া বর্ধমান মেমু লোকাল শেওড়াফুলি, বৈদ্যবাটী, ভদ্রেশ্বর, মানকুন্ডু, চন্দননগর, চুঁচুড়া, হুগলী, মগরা, পান্ডুয়া, বৈচি ও মেমারিতে থামবে। এরপর ট্রেন নম্বর ৫৩০০২ ডাউন আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার ট্রেনটি রিষড়া, কোন্ননগর, হিন্দমোটর, উত্তরপাড়া, বেলুড় এবং লিলুয়া স্টেশনে থামবে।