৩০ সেপ্টেম্বর থেকে বাংলায় মদ ব্যান করবে বিজেপি সরকার? জানুন আসল সত্যি

Published:

Alcohol Ban in Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ১৫ বছর বাংলার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় হারিয়ে গদি দখল করেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। শেষ হয়েছে মমতা ব্যানার্জির অপশাসন। আগামী ৯ মে শপথগ্রহণ অনুষ্ঠান বিজেপির। সেই দিনই নির্বাচিত হবেন নতুন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে, বিজেপি ক্ষমতায় এলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নাকি বাংলাজুড়ে মদের দোকান বন্ধ হয়ে যাবে, এবং অ্যালকোহল ব্যান করা হবে (Alcohol Ban in Bengal)! জানুন আসল সত্যিটা।

সত্যিই কি ব্যান হবে অ্যালকোহল?

আসলে বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিচে নামিয়ে আনার জন্য মরিয়াভাবে চেষ্টা করছে। ভোট পরবর্তী হিংসায় এমনিতেই রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে হামলা, মোকদ্দমা, গোলাগুলি তো চলছেই। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উদ্ভট সব দাবি করা হচ্ছে বিরোধী শিবিরের তরফে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ইন্ডিয়া টুডে নিউজ পোর্টালের একটি স্ক্রিনশট দিয়ে লেখা রয়েছে যে, “আগামী ৩০ এপ্রিল থেকে নাকি বাংলায় অ্যালকোহল ব্যান হবে! এই দিন থেকেই ড্রাই ডে পালিত হবে বা গোটা বাংলায়। এমনটাই জানিয়েছেন অমিত শাহ!”

কিন্তু এবার সরকারি ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো জানালো আসল সত্যি। তারা এক্স হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করে স্পষ্ট জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ভাইরাল ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাই ডে পালিত হবে, অর্থাৎ অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ হবে। আদতে এই দাবির কোনও সত্যতা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরকম কোনও বিবৃতি জারি করেননি। তাই অযথা ভুয়ো খবর বিশ্বাস করবেন না। যদি এরকম ভুয়ো সংবাদ সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, তাহলে পিআইবি-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেইলে পাঠিয়ে দিন।

আরও পড়ুন: তামিলনাড়ুতে নয়া টুইস্ট, বিজেপির মোক্ষম চালে কংগ্রেসের স্বপ্ন হবে চূর্ণ

সুতরাং স্পষ্ট বলা যায় যে, অ্যালকোহল ব্যান নিয়ে বিজেপি সরকার কোনও ভাবনাই আনেনি। এমনকি বিজেপি ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি করছিল যে, বাংলায় বিজেপি আসলে নাকি মাছ, মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তারা নাকি আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করবে। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট বলে দিয়েছেন যে, “ আমাদের তরফ থেকে এরকম কোনও বিবৃতি জারি করা হয়নি। বাঙালি মাছ ছাড়া কীভাবে থাকবে? আমাদের অন্যান্য রাজ্যে বিজেপি সরকার রয়েছে। সেখানে এরকম কোনও রীতি প্রচলন নেই। এগুলি বিরোধীরা শুধুমাত্র দলকে নিচে নামানোর জন্যই করছে।”