অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি? ফোন করে জেনে নিন কারণ, চালু হল হেল্পলাইন নম্বর

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: জুলাই মাসের ১ তারিখ রাজ্যের ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবেই অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির চেক মহিলাদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি জানান, মোট ১ কোটি ৩০ লক্ষ আবেদন পোর্টালে আপলোড করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এমনকি বাকিদের টাকাও ধীরে ধীরে অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যাদের টাকা ঢোকেনি তাদের কী উপায়?

এবার অনেক মহিলার মনে প্রশ্ন জাগছে, যাদের ১ তারিখ টাকা ঢোকেনি তাদের কি আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না? যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যোগ্য কোনও উপভোক্তা এই প্রকল্প থেকে বাদ যাবে না। মহিলাদের মনে একটাই সংশয়, কবে ঢুকবে টাকা? আসলে এই সমস্যা সমাধান করার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এই নম্বরে ফোন করেই জানা যাবে বলে খবর। পাশাপাশি একটি পোর্টালও চালু করা হবে।

রাজ্যের সাধারণ নাগরিকদের কথা ভেবে প্রশাসনের তরফ থেকে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, তার যাবতীয় সমস্যার সমাধান মিলবে। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এখনও পর্যন্ত টাকা পাননি তারাও উপযুক্ত সমাধান পাবে এই হেল্পলাইন নম্বরে ফোন করে। এই নম্বরটি হল ৮২৮২০৮২৮২। জানা গিয়েছে, সোম থেকে শনিবার সকাল ন’টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই নম্বরে ফোন করা যাবে।

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা বাড়ল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট

এমনকি সবথেকে বড় ব্যাপার, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দফতরের তরফ থেকে একটি বিশেষ পোর্টাল চালু করা হবে। সেখানে রাজ্যের মহিলারা যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই পাবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল স্পষ্ট জানিয়েছেন, নতুন পোর্টালে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান মিলবে। এমনকি সেই পোর্টালে ঢুকে মহিলারা জেনে নিতে পারবেন যে তার এলাকায় কোন কোন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাছাড়া যদি কেউ মনে করেন যে যোগ্য সত্ত্বেও টাকা পাচ্ছেন না, তাহলে সরাসরি সেখানে চ্যালেঞ্জ জানানো যাবে। তবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, যাদের তথ্য অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে কিন্তু টাকা ঢোকেনি, তারাও বাদ যাবে না। তথ্য যাচাই করেই দেওয়া হবে সুবিধা।