সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের দুর্ভোগ যেন থামারই নাম নিচ্ছে না। বিশেষ করে হাওড়া (Howrah) ডিভিশনের যাত্রীদের ট্রেন ধরতে গিয়ে কত সমস্যা পোহাতে হচ্ছে সেটা শুধুমাত্র তাঁরাই জানেন। এখন রেলের কাজ মানেই তাঁদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে যেন। যাইহোক, আবারও একবার রেল যাত্রীদের চিন্তা বাড়িয়ে বহু ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা করল পূর্ব রেল। তাও একদিন বা দুদিনের জন্য নয়, টানা ৭ দিন ধরে হাওড়া ডিভিশনে কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। চলুন বিশদে জেনে নেবেন।
টানা এক সপ্তাহ ট্রেন বাতিল থাকবে হাওড়া ডিভিশনে
ইতিমধ্যে পূর্ব রেলের তরফে এই সংক্রান্ত বিবৃতি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের ব্যাণ্ডেল স্টেশন লিমিটে ক্রশ স্প্যান অপসারণ কাজের জন্য ৯০ মিনিত ধরে টানা ৭ দিন অর্থাৎ ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে, ৩১ মে, এবং ১ জুন অবধি সকাল ১১:৩৫ থেকে দুপুর ১৩:০৫ মিনিট অবধি, স্পঙ্গে ২ জুন মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিট থেকে দুপুর ১৪:০০ অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যে কারণে বহু ট্রেন বাতিল থাকবে, তাও লোকাল ট্রেন।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন বাতিল থাকবে টানা ১ সপ্তাহ? রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, কাটোয়া থেকে ট্রেন নম্বর ৩৭৭৪৮, ব্যান্ডেল থেকে ট্রেন নম্বর ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪, ৩৭২৪৮, নৈহাটি থেকে ৩৭৫৩৫ এবং হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৭২৩৩ এবং ৩৭২৩৭ বাতিল থাকবে। অর্থাৎ ৮টি লোকাল ট্রেন টানা এক সপ্তাহ উল্লেখিত সময়ের জন্য বাতিল থাকবে।
আরও পড়ুনঃ গ্রুপ-ডি পদে নিয়োগ অবসরপ্রাপ্ত কর্মীদের, বেতন ও কোথায় আবেদন জানাল পশ্চিমবঙ্গ সরকার
এদিকে রেলের এহেন সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষের ব্যাপক হয়রানির আশঙ্কা করা হচ্ছে। রেল আরও জানিয়েছে, স্পেশাল বা দেরিতে চলা ট্রেন যদি থাকে ব্লক চলাকালীন যাত্রাপথে সেগুলি উপযুক্তভাবে পথ পরিবর্তন করে চলবে কিংবা নিয়ন্ত্রিত হবে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।










