গ্রুপ-ডি পদে নিয়োগ অবসরপ্রাপ্ত কর্মীদের, বেতন ও কোথায় আবেদন জানাল পশ্চিমবঙ্গ সরকার

Published:

Retired Employee

সহেলি মিত্র, কলকাতাঃ লটারি লাগতে চলেছে বাংলার বহু অবসরপ্রাপ্ত কর্মীদের (Retired Employee)। এবার তাঁরাও নতুন করে চাকরির সুযোগ পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এর জন্য নতুন ব্যবস্থা শুরু করে সকলকে চমকে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। জানা গিয়েছে, রাজ্য সরকারের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব অধিদফতর গ্রুপ ডি-এর শূন্যপদগুলিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন জানাতে পারবেন।

চাকরির বিজ্ঞপ্তি জারি করল সরকার

জানা গিয়েছে, সরকারের, এই উদ্যোগটির উদ্দেশ্য হলো বিভাগের শূন্য পদগুলো পূরণ করা এবং অভিজ্ঞ কর্মচারীদের সেবাকে পুনরায় কাজে লাগানো। সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, মোট চারটি শূন্য পদ পূরণ করা হবে। শুধুমাত্র সেইসব কর্মচারীরাই আবেদন করার যোগ্য, যাঁরা অবসর গ্রহণের সময় পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ সি বা গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন। সেক্ষেত্রে আরও বেশ কিছু নিয়ম মানতে হবে। যেমন ১ জুন, ২০২৬ তারিখ নাগাদ প্রার্থীদের বয়স সাড়ে ৬৪ বছরের বেশি হওয়া চলবে না।

আরও পড়ুনঃ বাজার শেষ Jio, Airtel-র! মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং, ডেটা সব দিচ্ছে BSNL

চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত, বেতন কত?

এখানে জানিয়ে রাখি, নির্বাচিত কর্মচারীদের প্রাথমিকভাবে ছয় মাসের জন্য সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে, বিভাগীয় প্রয়োজন ও কর্মক্ষমতার উপর ভিত্তি করে সেই মেয়াদ বাড়ানো যেতে পারে। এই কাজের জন্য আপনাকে যথেষ্ট টাকাও দেওয়া হবে। নিশ্চয়ই ভাবছেন কত টাকা? জানা গিয়েছে, নিযুক্ত কর্মচারীরা প্রতি মাসে ৮,০০০ টাকা নির্দিষ্ট সাম্মানিক পাবেন। তাঁরা রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত সাধারণ গ্রুপ ডি দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ গরমকে টাটা! কালবৈশাখী সঙ্গে তেড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ১০ জেলায়, আজকের আবহাওয়া

কোথায় আবেদন?

সূত্রের খবর, নির্বাচিত কর্মচারীদের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব অধিদফতরের সদর দফতর অথবা এর যে কোনো অধীনস্থ কার্যালয়ে নিয়োগ করা হতে পারে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন, ২০২৬, বিকাল ৪টে। যোগ্য আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ডাকবে, যার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।