বাজার শেষ Jio, Airtel-র! মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং, ডেটা সব দিচ্ছে BSNL

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় যত গড়াচ্ছে, ভারতের বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি ততই বাড়াচ্ছে রিচার্জ প্ল্যানের দাম (Recharge)। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে Jio, Airtel এর মতো সংস্থাগুলি তাদের সাশ্রয়ী মূল্যের প্ল্যান সরিয়ে দিয়ে গ্রাহকদের বড় ধাক্কা দিয়েছে। এমতাবস্থায়, একপ্রকার বাধ্য হয়েই অতিরিক্ত দাম দিয়ে বেছে নিতে হচ্ছে বিকল্প প্ল্যান। ঠিক সেই আবহে, বাজারে ধামাকা করল রাষ্ট্রায়ত্ত টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL (BSNL 51 Rupees Plan)। ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের নেটওয়ার্কের নতুন গ্রাহকদের জুড়তে এবার বাজার কাঁপানো অফার নিয়ে হাজির হয়েছে।

Jio, Airtel-কে ধাক্কা দিতে বিরাট সিদ্ধান্ত BSNL-র!

মোবাইল রিচার্জের জগতে একেবারে জোয়ার এনেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই সরকারি সংস্থাটি তাদের নতুন গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার চালু করেছে। যার নাম রাখা হয়েছে ফ্রিডম অফার। জানা যাচ্ছে, এই বিশেষ অফারে সংস্থাটি তাদের নতুন গ্রাহকদের মাত্র 51 টাকায় কলিং, ডেটা সহ বিনামূল্যে সিমকার্ড বিলি করছে।

আরও পড়ুনঃ গরমকে টাটা! কালবৈশাখী সঙ্গে তেড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ১০ জেলায়, আজকের আবহাওয়া

মনে রাখতে হবে, ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই বিশেষ অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই। অর্থাৎ নতুন নতুন গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে যুক্ত করাই এই সংস্থার মূল লক্ষ্য। কাজেই পুরনো গ্রাহকরা যদি ভেবে থাকেন মাত্র 51 টাকা খরচ করে কলিং থেকে ডেটার সুবিধা নেবেন, তেমনটা কিন্তু হবে না।

51 টাকার প্ল্যানে একগুচ্ছ সুবিধা পাবেন গ্রাহক

ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL জানিয়েছে, যেসব নতুন গ্রাহকরা তাদের কানেকশন নেবেন তারা বিনামূল্যে একটি সিম তো পাবেনই, সেই সাথে মাত্র 51 টাকার প্ল্যান বেছে নিলে প্রতিদিন 2 জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন 100 SMS সহ আরও বেশ কিছু সুবিধা পাবেন। তবে মনে রাখতে হবে, 51 টাকার এই প্ল্যানের বৈধতা 28 দিন।

অবশ্যই পড়ুন: গরমে দেদার এসি, কুলার চালালেও বিল আসবে শূন্য! দারুণ সুযোগ দিচ্ছে সরকার

প্রসঙ্গত, ভারত সঞ্চার নিগম লিমিটেড জানিয়ে দিয়েছে গত 22 মে থেকে শুরু হওয়া এই বিশেষ অফার চলবে আগামী 30 জুন পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ করলেই মাত্র 51 টাকায় মিলবে আনলিমিটেড কলিং, ডেটা সহ SMS এর সুবিধা। এই প্ল্যান রিচার্জ করাতে হলে BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বার নিকটবর্তী রিটেল স্টোরে ভিজিট করুন।