দুই বছরে তৃণমূলের বিমান, হেলিকপ্টার ভাড়ায় খরচ ১০০ কোটি! রিপোর্ট দেখলে চমকাবেন

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: যে ভাইপোর এত দাপট ছিল, তাঁর এখন শিরেসংক্রান্তি অবস্থা! একাধিক থানায় একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে সম্প্রতি চাটার্ড বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিল্লি-কলকাতা যাতায়াতের কোটি কোটি টাকার একটি হিসাব সামনে আসছে, যা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। জানা গিয়েছে, পরপর দু’টি অর্থবছরে নাকি শুধুমাত্র বিমান আর হেলিকপ্টার ভাড়ার পেছনেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মোট ১০০ কোটি টাকা খরচ করেছে!

বিমান ভাড়া শুনলে আঁতকে উঠবেন

পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে বিমান ভাড়া বাবদ খরচ করা হয়েছিল মোট ৫৬.৩৩ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে এই খরচ গিয়ে পৌঁছয় ৩৭.৩৪ কোটি টাকা। অর্থাৎ দুই বছরে ভোটের প্রচারের জন্য বিমান ভাড়া বাবদ তৃণমূল কংগ্রেসের খরচ হয়েছে ৯৩.৬৮ কোটি টাকা। আর এই সব টাকাই পার্টির ফান্ড থেকেই গিয়েছে বলে খবর। এমনকি অডিট রিপোর্ট বলছে যে, ২০২৪-২৫ অর্থবছরে তৃণমূলের মোট আয় ছিল ২১৯.৩৫ কোটি টাকা। সেখানে মোট ব্যয়ের অংক দাড়িয়েছে নাকি ২২৭.৫৯ কোটি টাকা।

উল্লেখ্য, ২০২৪-২৫ সাল যেহেতু লোকসভা নির্বাচনের বছর ছিল সেই কারণে কলকাতা থেকে দিল্লি যাতায়াত বেশি হয়েছে ঘাসফুল শিবিরের। জানা যাচ্ছে, ওই বছর বিমান এবং হেলিকপ্টার ভাড়া বাবদ মোট ৫৬ কোটি টাকা খরচ করেছিল তৃণমূল। যেখানে পরবর্তী বছরে সেই খরচ দাঁড়ায় ৩৭.৩৪ কোটি টাকা। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে তৃণমূলের মোট নির্বাচনী ব্যয় ছিল ১৪৭.৫৮ কোটি টাকা। যার মধ্যে ২৭ শতাংশ শুধুমাত্র বিমান এবং হেলিকপ্টার ভাড়া। অর্থাৎ বলতে গেলে নির্বাচনী খরচের ২৫ শতাংশ শুধুমাত্র আকাশ পথে যাতায়াতের জন্যই ব্যবহার করেছে তৃণমূল।

আরও পড়ুন: বাজেটে ১০-১২% DA বাড়বে সরকারি কর্মীদের? বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার

এদিকে গত বছর ২০২৫ সালে ৩১ মার্চ তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬২৫ কোটি টাকা জমা ছিল। সেক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী, ব্যাংক ব্যালেন্স, নগদ এবং চেক মিলিয়ে সেই সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৬২১.১২ কোটি টাকা। এমনকি বর্তমানে বিদ্রোহী তৃণমূলের দাবি, ২০২৫ এর ৩১ মার্চ পর্যন্ত যে সম্পদ এবং নগদ টাকা ছিল তার হিসাবে রয়েছে অসঙ্গতি। কিন্তু এই দু’বছরে বিমান এবং হেলিকপ্টার ভাড়া বাবদ খরচ হয়েছে ১০০ কোটি টাকা। যার হিসাব সত্যিই চক্ষু চড়কগাছে তুলছে রাজনীতিবিদদের।