প্রীতি পোদ্দার, কলকাতা: বিদ্যুৎ বিল (Electricity Bill) নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, গ্রাহকদের আর্থিক চাপ কমাতে এবার ইলেকট্রিক বিলের অতিরিক্ত ট্যাক্স পুরোটাই দিতে চলেছে প্রশাসন। বর্ধিত ফিক্সড চার্জের উপর ১০০ শতাংশ ভর্তুকি (Electricity Bill Subsidy) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রাহকদের কথা মাথায় রেখে শুক্রবার বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক বৈঠকে এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো আনন্দের জোয়ার বইছে রাজ্য জুড়ে।
গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা সরকারের
প্রথমেই বলে রাখি, গ্রাহকদের ২০২৬-২৭ অর্থবর্ষে বর্ধিত বিদ্যুৎ মাশুলের সম্পূর্ণ অতিরিক্ত বোঝা ভর্তুকির মাধ্যমে বহন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার (Government of Tripura) । প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, শুক্রবার, সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ‘ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অনুমোদিত নতুন ট্যারিফের ফলে গ্রাহকদের ওপর যে অতিরিক্ত মাশুলের চাপ তৈরি হয়েছে, তার ১০০ শতাংশ রাজ্য সরকার ভর্তুকি হিসেবে বহন করবে। এর ফলে রাজ্যের প্রায় ১০ লক্ষ বিদ্যুৎ গ্রাহক বাড়তি মাশুলের চাপ থেকে রেহাই পাবেন।’ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।
কী জানালেন বিদ্যুৎ মন্ত্রী?
সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যগুলির বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনগুলিকে তিন বছরের মধ্যে বিদ্যুৎ সংস্থাগুলির রাজস্ব ঘাটতি পূরণের ব্যবস্থা করতে হয়। তারপরেই মাশুল কাঠামোয় পরিবর্তন আসে এতেই ফিক্সড চার্জ ব্যাপক বৃদ্ধি পায়। যার ফলে বহু গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং রাজ্যের বিভিন্ন এলাকায় আন্দোলনে শুরু হয়। তারপরেই লক্ষ লক্ষ গ্রাহকের উপর কতটা আর্থিক প্রভাব পড়ছে, তা সমীক্ষা করা হয়। সবশেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা উচ্চপর্যায়ের বৈঠক করে গ্রাহকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
কাদের জন্য এই সুবিধা প্রযোজ্য?
জানা গিয়েছে সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, রাজ্য সরকার ভুর্তকি দেওয়ার এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মোট ৭৭ কোটি ৫৭ লক্ষ টাকা ভর্তুকি দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ১১৭ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয় হবে। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তের আওতায় সাধারণ গ্রাহক ছাড়াও ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ী, কৃষক এবং শিল্পক্ষেত্রের বিভিন্ন শ্রেণির গ্রাহকরা থাকবেন। তবে রেলওয়ে ট্র্যাকশনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। ডিফেন্স ইনস্টলেশন, রেলওয়ে, অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের ক্ষেত্রে নির্ধারিত ১৫% সংক্রান্ত বিধানও বহাল থাকবে।’
আরও পড়ুন: জমি ঘিরে রহস্য, আনন্দপুরের আবাসন নিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি ED-র
রতন লাল নাথের কথায়, “২০২৬ সালের মে মাস থেকে এই ভর্তুকি কার্যকর হবে। নতুন হারে যাঁরা ইতিমধ্যেই বিল পরিশোধ করেছেন, তাদের থেকে নেওয়া অতিরিক্ত অর্থও পরবর্তী বিলগুলিতে সমন্বয় করে ফেরত দেওয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বিলের মাধ্যমে ধাপে ধাপে এই সমন্বয় করা হবে।” তাঁর আরও দাবি দেশের অন্য কোনও রাজ্য সরকার এ ধরনের সিদ্ধান্ত আগে নেয়নি। তাঁর মতে, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।










