প্রীতি পোদ্দার, কলকাতা: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী নিজাবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল (Tulu Mondal)। গত এক সপ্তাহ ধরে পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্সের নজর থেকে নিজেকে আড়াল রাখলেও এবার অন্তরালে থেকেই হাইকোর্টের কাছে আর্জি জানালেন বীরভূমের (Birbhum) ‘পাথর সম্রাট’। জানা গিয়েছে, আজ, বুধবার, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দায়ের করেছেন মামলা। এদিকে এখনও তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারছে না সরকার।
চর্চায় টুলু মণ্ডল
এইমুহুর্তে রাজনৈতিক অন্দরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হতে উঠেছে বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী নিজাবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। তাঁকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। কিছুদিন আগেই বিপুল ধনসম্পত্তি উদ্ধার হয়েছিল তাঁর ভগ্নিপতি মিনার মণ্ডলের থেকে। প্রথম দফায় উদ্ধার হয়েছিল নগদ ২৮ কোটি ৫০ লক্ষ ৪৭ হাজার টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা। পরবর্তীতে আরও এক দফায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল পাহাড় সমদ অর্থ, সোনা এবং রুপা। অন্যদিকে টুলু মণ্ডলের প্রায় ৯৩ কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স এবং তাঁর বাড়ির গ্যারেজ ও বিভিন্ন ডেরা থেকে বিএমডব্লিউ, অডির মতো বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছিল। কিভাবে এত অর্থের জোগান হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।
হাই কোর্টে রক্ষাকবচের আবেদন টুলু মণ্ডলের
তদন্তকারীরা প্রতিবেশী এবং আত্মীয়দের জিজ্ঞাসা করেই চলেছে বিপুল এই কালো টাকার উৎস কী এবং এই কারবারে আর কারা জড়িত। এদিকে গত এক সপ্তাহ ধরে পুলিশকে ফাঁকি দিয়ে গা-ঢাকা দিয়েছেন বীরভূমের বেতাজ বাদশা টুলু মণ্ডল। চারিদিকে টহলদারি করা হলেও কোথাও তাঁর হদিশ মিলছে না। আর এই অবস্থায় আজ, বুধবার, তাঁর আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দায়ের হয়েছে মামলা। এখন দেখার আদালত তাঁকে সাময়িক আইনি সুরক্ষা দেয় নাকি তাঁর আবেদন খারিজ করে। অন্যদিকে মহা বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় না করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: মমতার আয়ের একমাত্র উৎস বন্ধ! বইয়ের রয়্যালিটি পাচ্ছেন না বলে অভিযোগ
প্রসঙ্গত, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে মামলা দায়ের করেছিলেন কিন্তু আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি শুরু হলে মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। একাধিক মামলা বিচারাধীন, সেই কারণে বিদেশযাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে SSKM হাসপাতালে চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। যদিও সেই নির্দেশে রাজি হননি বিচারপতি।










