পুজোয় প্রেমিকাকে আইফোন উপহার দিতে দোকানে চুরি, বাদকুল্লায় আটক ২

Published:

badkulla

আনিষা চৌধুরী, কলকাতা: কথায় আছে প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়। তারই জলজ্যান্ত প্রমাণ দুই যুবক। পুজোর আগেই প্রেমিকাকে দামি মোবাইল (iPhone) ফোন উপহার দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে শেষ পর্যন্ত চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হতে হল দুই যুবককে। অভিযোগ, বাদকুল্লার (Badkulla) আরতি ইলেকট্রনিক্সে চুরি করে বেশ কিছু দামি মোবাইল ফোন নিয়ে পালিয়েছিল তারা।

কীভাবে ধরা পড়ল ২ যুবক?

ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। বাদকুল্লার অফিসার উজ্জ্বল সেনের নেতৃত্বে তাঁর পুরো টিম অভিযান চালায়। তদন্তের সূত্র ধরে তাহেরপুরে পৌঁছে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক মূল্যবান মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলগুলির মোট মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে একটি প্রিমিয়াম iPhone-ও। অভিযোগ, পুজোর আগে প্রেমিকাকে সেই দামি ফোনটি উপহার দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্ত যুবকের। সেই উদ্দেশ্যেই চুরির ঘটনায় জড়িয়ে পড়েছিল সে এমনটাই অভিযোগ।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় জোর, বসছে অত্যাধুনিক প্রযুক্তির AI ক্যামেরা

পুলিশের তৎপরতায় দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দামি মোবাইল ফোনগুলিও। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাদকুল্লার আরতি ইলেকট্রনিক্স। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

google button