ভাড়া বাড়ির বদলে স্থায়ী ভবন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

ICDS Centres

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগণা: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অঙ্গনওয়াড়ি (ICDS) কর্মীদের মাসিক বেতন ৫,০০০ টাকা বাড়িয়ে তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ করেন। এখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির (ICDS Centres) পরিকাঠামো সম্পূর্ণরূপে সংস্কার ও পুনর্গঠন করা হবে। সোমবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে আয়োজিত ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, এখন থেকে রাজ্যের সমস্ত আইসিডিএস কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। শুধু তাই নয়, এদিন রাজ্যের ১৯,০০০ অঙ্গনওয়াড়িকে স্থায়ী ভবনে স্থানান্তরিত করার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। 

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পেতে চলেছে নতুন স্থায়ী ভবন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে পানিহাটির অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও যোগ দেন। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী আইসিডিএস কর্মীদের জন্য একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার আগে কথা ঘোষণা করেন। তিনি জানান যে, অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন আগস্ট মাস থেকেই ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এর পাশাপাশি তিনি জানান বর্তমানে রাজ্যের প্রায় ১৯,০০০ অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে ভাড়া বাড়িতে। শীঘ্রই এই সমস্ত কেন্দ্রগুলিকে সরকারের মালিকানাধীন স্থায়ী ভবনে স্থানান্তর করা হবে। প্রতিটি কেন্দ্রের জন্য ১২ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। আর এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ফান্ড জোগাড়ের কাজও হয়ে গেছে। 

শিশুদের সঠিক বিকাশ ও পুষ্টির দিকটিও বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাই এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রতিটি শিশুর খাদ্যের জন্য মাথাপিছু কেন্দ্রের দেওয়া ৮ টাকার সাথে রাজ্য আরও ২ টাকা বাড়িয়ে মোট ১০ টাকা বরাদ্দ করেছে। আর প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। এছাড়াও, অঙ্গনওয়াড়ি কর্মীদের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হয়েছে, যার ফলে তাঁরা সারা দেশের প্রায় ৩৮টি স্বনামধন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।

আরও পড়ুন: কার্যকর হয়নি ধর্মঘট, চলতি সপ্তাহেই ফের দু’দিন বন্ধ ব্যাংক, কবে?

এদিকে, এদিনের সভায় বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন সামাজিক উন্নয়ন ও শিশুদের ভবিষ্যৎ গঠনে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকার । কর্মীদের উৎসাহিত করে তিনি এদিন বলেন, এই অঙ্গনওয়াড়ি কর্মীরাই একটি শিশুর জীবনের প্রথম পথপ্রদর্শক হন। শৈশবকালেই তারা হাজার হাজার শিশুর নীতিগত শিক্ষা ও যত্নের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। প্রকৃতপক্ষে, জাতির ভবিষ্যৎ তাদের হাতেই নির্ভর করছে।  

google button