সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে পশ্চিমবঙ্গ দিবস? যা জানালেন শিক্ষামন্ত্রী

Published:

West Bengal Day

সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) বলে যে কিছু ছিল তা কেও জানতই না। তবে রাজ্যে সরকারের পালাবদল হতেই বিজেপি সরকার এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করল, তাও গোটা রাজ্যজুড়ে সাড়ম্বরের সঙ্গে। এমনকি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। সেই আবহে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সিলেবাসেও পশ্চিমবঙ্গ দিবস অন্তর্ভুক্ত হবে? জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)।

সিলেবাসে পশ্চিমবঙ্গ দিবস অন্তর্ভুক্ত নিয়ে জল্পনা

রাজ্যের নবনির্বাচিত স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু প্রচুর প্রস্তাব আসছে। পশ্চিমবঙ্গ দিবস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিলেবাস কোনও স্ট্র্যাটিক বিষয় নয়। সিলেবাস সব সময় চলমান। তবে সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই সিলেবাস নির্ধারণ করা হয়। তার জন্য নির্দিষ্ট কমিটি রয়েছে। তাদের মতামত নিয়েই সিদ্ধান্তের ভিত্তিতে সিলেবাস তৈরি করা হয়। তাই এই দিনটিকে উপযোগী করার জন্য ভাবনাচিন্তা করা হবে। যদি কোনও সুপারিশ থাকে তবেই তা অন্তর্ভুক্ত হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ নাকি ২০ জুন পালিত হবে তা নিয়ে দীর্ঘ জলঘোলা চলছিল। কারণ, তৃণমূল জমানায় একাধিকবার এ নিয়ে বিজেপির সঙ্গে সংঘাত হয়েছে। তবে ২০২৩ সালেই কেন্দ্রীয় সরকার ২০ জুন রাজ্যের প্রতিষ্ঠা দিবসে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিল। অন্যদিকে আবার পয়লা বৈশাখ তৎকালীন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। কিন্তু বিজেপির দাবি ছিল, তারা ক্ষমতায় এলে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। আর সেই রীতি মেনেই তা পালন করা হয়েছে।

আরও পড়ুন: জুলাই মাসের প্রথমে টানা ৩ দিন ছুটি, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট

এ বিষয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শংকর ঘোষ বলেছিলেন, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস, গ্রেট ক্যালকাটা কিলিংস এই সমস্ত জিনিস হয়তো বিশেষ প্রয়োজনে পাঠ্যপুস্তকে বা ইতিহাসে উল্লেখ হয়নি। এমনকি বিজেপি দফতর থেকে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এই পশ্চিমবঙ্গ নির্মাণে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা তা অত্যন্ত গুরুত্ব সহকারে একটি চ্যাপ্টারের কম করে হলেও পড়ানো উচিত। সিলেবাসে অবশ্যই আনা উচিত।