এদের দিতে হবে না প্রফেশনাল ট্যাক্স, পেশা কর সংশোধনী প্রস্তাব রাজ্য সরকারের

Published:

Professional Tax West Bengal

অনন্যা সরকার, কলকাতা: পেশাগত কর (Professional Tax) দেশের বিভিন্ন রাজ্য সরকারের দ্বারা ধার্য করা একটি প্রত্যক্ষ কর। চাকুরীজীবী, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার সাথে যুক্ত ব্যক্তি, যারা আয় করেন, তাদের দিতে হয়। তবে এই করের ক্ষেত্রে কিছু শর্ত ও ছাড় রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ পেশাদার কর সংশোধনের জন্য একটি প্রস্তাব পেশ করেছে। এতে বিভিন্ন পেশার মানুষের আয়ের ওপর নির্ভর করে প্রদত্ত করের পরিমাণে পরিবর্তন আনা হয়েছে। এই সংশোধনীতে কী কী শর্ত ও করের পরিমাণ উল্লেখ করা হয়েছে, আসুন জেনে নেওয়া যাক। 

প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে সংশোধনী প্রস্তাব আনল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (রাজস্ব) বিভাগ গত ১৮ আগস্ট পশ্চিমবঙ্গ সরকার ১৯৭৯-এর পেশা, ব্যবসা, বৃত্তি এবং কর্মসংস্থান কর আইন সংশোধনের প্রস্তাব করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, বিদ্যমান তফসিলটি প্রতিস্থাপন করে ১৯৭৯ সালের পেশাগত কর আইনের ৩ ধারার ২ক উপধারার অধীনে একটি নতুন তফসিল প্রবর্তন করতে আগ্রহী সরকার। এই প্রস্তাবটি প্রকাশের ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিদের কাছ থেকে আপত্তি বা পরামর্শের আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৮% ইন্টারেস্ট, বেসরকারি-সরকারি ব্যাংকে কোথায় কত সুদের হার?

পেশাগত কর আইনের সংশোধনী প্রস্তাব অনুযায়ী, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে – 

  • যাদের মাসিক আয় ২০,০০০ টাকার মধ্যে তাদের কোনো পেশাদার কর দেওয়ার প্রয়োজন নেই। 
  • যাদের মাসিক আয় ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা তাদের প্রতি মাসে ১০০ টাকা কর দেওয়ার প্রস্তাব। 
  • যাদের মাসিক আয় ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে তাদের প্রতি মাসে ১৪০ টাকা কর ধার্য করা হচ্ছে। 
  • যাদের মাসিক আয় ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা তাদের প্রতি মাসে ১৭০ টাকা কর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • যাদের মাসিক আয় ১,০০,০০০ টাকার উপরে তাদের প্রতি মাসে ২০৮ টাকা কর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 

অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে

  • যাদের বার্ষিক আয় ২,৫০,০০০ পর্যন্ত – তাদের কর দেওয়ার প্রয়োজন নেই। 
  • যাদের বার্ষিক আয় ২,৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা তাদের বার্ষিক ১,০০০ টাকা কর দিতে হবে। 
  • যাদের বার্ষিক আয় ৫,০০,০০০ থেকে ১০,০০,০০০ টাকা তাদের জন্য বার্ষিক ২,০০০ টাকা কর ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। 
  • যাদের আয় ১০,০০,০০০ টাকার উপরে তাদের বার্ষিক ২,৫০০ টাকা কর দিতে হবে। 

আরও পড়ুন: ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা, রাজ্যের মন্ত্রীর বাড়ি ঘেরাও মহিলাদের

পণ্য বা সেবার সাথে যুক্ত ব্যবসা/ব্যবসায়ীদের ক্ষেত্রে –

  • যাদের বার্ষিক আয় ১০,০০,০০০ টাকার মধ্যে তাদের কর দিতে হবে না।
  • যাদের বার্ষিক আয় ১০,০০,০০০ থেকে ২০,০০,০০০ টাকা পর্যন্ত তাদের জন্য বার্ষিক ১,০০০ টাকা কর ধার্য করা হয়েছে। 
  • যাদের বার্ষিক আয় ২০,০০,০০০ থেকে ৪০,০০,০০০ টাকা পর্যন্ত তাদের বার্ষিক কর ১,৫০০ টাকা। 
  • যাদের বার্ষিক আয় ৪০,০০,০০০ টাকার ওপরে তাদের বার্ষিক কর দিতে হবে ২,৫০০ টাকা।

তবে এই কর থেকে কিছু পেশাজীবীকে অব্যাহতি দেওয়া হবে। তার মধ্যে রয়েছেন প্রফেশনাল ট্যাক্স আইনের ২৬ নং ধারার অধীনে রাজ্য সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা বিজ্ঞপ্তিতে যাদের ইতিমধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে তারা এবং ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীতে (BSF) কর্মরত সেনারা।