ঘুচবে পুলিশের দুর্নাম! মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি সাথে মউ সাক্ষর

Published:

West Bengal Police RRU MoU

অনন্যা সরকার, কলকাতা: বিগত তৃণমূল সরকার পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ ছিল দীর্ঘদিনের। রাজ্য পুলিশ (West Bengal Police) দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের দক্ষতাকে কাজে না লাগিয়ে, একপ্রকার নেতা মন্ত্রীদের হাতের পুতুল করে রাখার অভিযোগ সেসময় বিরোধীদল হিসেবে বিজেপি বারংবার করে এসেছে। এখন নবগঠিত বিজেপি সরকার পুলিশের হৃতগৌরব ফিরিয়ে দেওয়ার প্রচেষ্ঠা করবে বলে জানিয়েছে। বুধবার (১৭ জুন) সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উদ্যোগে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির (Rashtriya Raksha University) সাথে রাজ্য পুলিশ মউ (MoU) স্বাক্ষর করলো। 

রাজ্য পুলিশের দক্ষতার প্রকৃত মূল্যায়ন সম্ভব হবে

পূর্বতন সরকারের আমলে ২০২৫ সালে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি রাজ্য পুলিশের সঙ্গে মউ স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে প্রস্তাবকে খুব একটা গুরুত্ব সহকারে দেখেনি তৎকালীন সরকার। তবে নতুন সরকার গঠনের পর পুলিশের দক্ষতাকে  আরো দৃঢ় করে তুলতে এই মউ স্বাক্ষর করা হয়েছে।  উত্তরপ্রদেশ উত্তরাখন হরিয়ানা অসমের মতো রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি সাথে মউ স্বাক্ষর করেছে। আশা করা হচ্ছে এবার পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতার প্রকৃত মূল্যায়ন সম্ভব হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একসময় এরাজ্যের পুলিশকে আন্তর্জাতিক স্তরের পুলিশের সাথে তুলনা করা হত। কিন্তু বিগত সরকার পুলিশের কর্মদক্ষতা ও মেধাকে কোনও কাজে লাগায়নি। আধুনিক সময় যে জিনিসপত্রের দরকার সেগুলিরও ব্যবস্থা করেনি। তবে এখন সব বাধা কাটিয়ে পুলিশকে সেই পুরোনো গৌরব ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি তিনি এও বলেন যে, পুলিশকর্মীর সংখ্যা কম থাকার কারণে মানুষ যে পরিমাণ আশা-প্রত্যাশা করেন,.তা পূর্ণ করা সম্ভব হয় না। তাই শীঘ্রই স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। 

আরও পড়ুনঃ তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির বার্তা, কোন কোন জেলায়? আগামীকালের আবহাওয়া

আইপিএস, ডব্লুপিএস থেকে ইন্সস্পেক্টর ও সাব ইনস্পেক্টর – সবাই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন। পড়ুয়ারাও এতে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে। ডার্ক ওয়েব, ফরেনসিক সায়েন্স, বর্ডার-ইন্টেলিজেন্স, সাইবার ক্রাইম ও নারী পাচার রোধের – মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ফলে আশা করা যায় আগামী দিনে এরাজ্যের পুলিশ তাদের হারানো গৌরব আবার ফিরে পাবে।