যন্তর মন্তরে CJP-র আন্দোলনে যাচ্ছেন রূপম ইসলাম, অনুপম রায়? এয়ারপোর্টে পৌঁছেই পোস্ট

Published:

Rupam Anupam

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই দিল্লির যন্তর মন্তরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাবে ককরোচ জনতা পার্টি। সেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিও। হাজার হাজার যুবক-যুবতীর প্রতিবাদ মঞ্চে দেখা যেতে পারে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালদেরও! এমতাবস্থায়, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন জনপ্রিয় দুই বাঙালি সংগীত শিল্পী রুপম ইসলাম (Rupam Islam) এবং অনুপম রায়ও। ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সে কথা জানিয়েছেন দুজনেই। আর তারপর থেকেই জল্পনা বাড়ছে, তাহলে কি আন্দোলনে অংশ নিতে যাচ্ছেন রুপমরা?

CJP-র আন্দোলনে অংশ নিতে যাচ্ছেন রুপম ইসলামরা?

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। একদিকে বিরোধী জোটের সাংসদ, নেতাকর্মীরা যেমন রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক অন্যদিকে গণতন্ত্র রক্ষার দাবি নিয়ে পথে নেমেছে আরশোলার। তাঁদের সাথে যুক্ত হচ্ছেন বলিউড থেকে শুরু করে অন্যান্য সিনে জগতের একাধিক তারকা। যুক্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও।

সম্প্রতি আরশোলাদের তরফে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছিল, 10 অক্টোবর অর্থাৎ আগামীকাল তারা দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করবে। সেই মর্মে, দেশবাসীর কাছে সৌরভরা আহ্বান জানান প্রত্যেকে যেন দিল্লিতে এসে তাঁদের আন্দোলনে যোগ দেন। সেই ঘোষণার পরই ইতিমধ্যেই অনেকে নিজ নিজ রাজ্য থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমতাবস্থায়, 10 অক্টোবরের ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার কলকাতা এয়ারপোর্টে দেখা গেল রুপম ইসলাম এবং অনুপম রায়কে।

আরও পড়ুন: “সব সমস্যার সমাধান যেন বৈভব সূর্যবংশীই!” সঞ্জুর বাদ পড়ার ঘটনায় বড় মন্তব্য কার্তিকের

বাংলা সংগীত জগতের দুই দিজ্ঞজ কলকাতা বিমানবন্দরে পৌঁছে নিজেদের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার ক্যাপশনে লিখেছেন, “দিল্লি চলো” আর এমন পোস্ট ভাইরাল হতেই অনেকেই ধরে নিয়েছেন, আগামীকাল ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে যাচ্ছেন বাংলার দুই গায়ক। ভাইরাল পোষ্টের কমেন্ট বক্সেও নেট নাগরিকদের অনেকেই লিখছেন সেই কথা। যদিও রূপমদের তরফে এ নিয়ে কিছুই জানানো হয়নি।

google button