সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার (Government of West Bengal) ক্ষমতায় আসতেই মহিলাদের জন্য একের পর এক টুইস্ট দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ১ জুন থেকে সরকারি যে কোনও বাসে (Government Bus) মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। এমনকি দূরপাল্লার বাসও পর্যন্ত ফ্রি করা হয়েছে মহিলাদের জন্য। কিন্তু এই বাসে যাতায়াতের জন্য শর্ত রয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট নিজেই করেছেন এ ঘোষণা।
লাগবে আধুনিক কিউআর কোড
আসলে গতকাল পরিবহন দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, এই সুবিধার আওতায় মহিলা যাত্রীদের একটি বিশেষ কিউআর কোডযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে। সেই কার্ড দেখিয়েই তারা যাতায়াত করতে পারবে। এমনকি ওই কার্ডটিতে উপভোক্তার নাম ও ছবি থাকবে। তবে কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও কিংবা এসডিও অফিসে আবেদন করা যাবে। সেখানে থেকে কার্ড মিললে তবেই সরকারি বাসে ওঠা যাবে।
এমনকি স্মার্ট কার্ড তৈরির জন্য একটি বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে। যার মধ্যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য সাথী কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পেনশন সংক্রান্ত যে কোনও নথি, স্কুল-কলেজের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, রাজ্য সরকারের অন্য যে কোনও বৈধ পরিচয়পত্র দিতে পারেন। তারপর সংশ্লিষ্ট আধিকারিকরা তা অনুমোদন করেই আপনার ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করে দেবে, এবং সেই কার্ড দেখিয়েই আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন।
The West Bengal government has announced free bus travel for all women in state-run buses from June 1, 2026. Women will be issued smart cards with QR codes based on documents like Aadhaar or EPIC. Until cards are issued, women can travel using any government-issued photo ID. The… pic.twitter.com/gaC95sMUKa
— IANS (@ians_india) May 22, 2026
আরও পড়ুন: সুজিত মামলায় দুই আইনজীবীর বাগযুদ্ধ! পাচু রায়ের বয়ানেই বড় মোড় নিল তদন্তে
উল্লেখ্য, মহিলাদের কাছে যদি এই কার্ড থাকে, তাহলে বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে যাত্রীকে একটি জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট দেবেন। এমনকি গোটা ব্যবস্থাটা যাতে সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তার জন্য পরিবহন দপ্তরের তরফ থেকে সরকারি বাসের সমীক্ষাও করা হচ্ছে। আর শহরে কতজন মহিলা প্রতিদিন সরকারি বাসে ওঠেন, এমনকি গোটা রাজ্যে কত মহিলা চড়েন, সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। রিপোর্ট বলছে, কলকাতা শহরে আনুমানিক দিনে ১ লক্ষ ৮০ হাজার মতো মহিলা যাতায়াত করেন। আর গোটা রাজ্যে সেই সংখ্যা ৪ লক্ষ। তবে বেশ কিছু বিশেষজ্ঞের দাবি, ফ্রী বাস পরিষেবা চালু হলে সেই সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে।










