পুজোর আগেই ভরবে পকেট! মহালয়ায় লটারি কেটেই সুসংবাদ পেতে পারেন এই রাশির ব্যক্তিরা

Published:

lottery

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবার একটা বছর পেরিয়ে এসেছে মহালয়া (Mahalaya 2026)। শুরু হয়েছে দেবিপক্ষ। পুজো শুরুই বলা যায়। শাস্ত্র অনুযায়ী, মহালয়ার বিশেষ দিনে বহু জিনিস কিনে বাড়িতে নিয়ে আসায় রয়েছে কঠোর বিধি-নিষেধ। তবে ভাগ্য ফেরাতে লটারি (Lottery Horoscope) কাটা যেতেই পারে। এই বিশেষ সময়ে লটারি থেকে কোন কোন রাশির ভাগ্য ফিরতে পারে তা জেনে নেওয়া প্রয়োজন। বলে রাখি, সারা বছর ধরেই বিভিন্ন রাশির ভাগ্যে লটারি থেকে অর্থ প্রাপ্তি লেখা থাকে। চলুন জেনে নেওয়া যাক মহালয়ায় কোন কোন রাশির ভাগ্য ফিরবে।

লটারি কেটে কোন কোন রাশির ভাগ্য ফিরবে?

মেষ রাশি

মহালয়ার দিন মেষ রাশির জাতক-জাতিকারা লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। এই সময়টা মেষের ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তবে লটারির পেছনে অতিরিক্ত অর্থ খরচ করা ঠিক হবে না। বরং অল্প টাকার লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিরা মহালয়ার দিন লটারি কেটে মোটা টাকা আয় করতে পারেন। তবে লটারির নম্বর চয়নের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সময়ে লটারি থেকে অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য মহালয়ার দিনটা মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই সময় লটারি থেকে বিপুল অর্থ আয়ের সুযোগ না থাকলেও একেবারে নেই তেমনটা বলা যাবে না। সচেতনতার সাথে লটারি কেটে কিছু অর্থ ঘরে তুলতে পারবেন আপনি, এমনটাই বলছেন অভিজ্ঞ জ্যোতিষবিদরা।

কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিরা এই সময়ে লটারি থেকে মোটা টাকা আয় করতে পারবেন। মহালয়ার দিনটা কন্যার জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে আর্থিক দিক থেকে এই সময়টায় ভাল খবর আসবে কন্যার ব্যক্তিদের কাছে।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা মধ্যম প্রকৃতি হয়ে চলেছে। লটারি থেকে বিপুল অর্থ আয়ের সুযোগ না থাকলেও একেবারেই নেই তেমনটা নয়। বিচক্ষণতার সাথে লটারি কাটলে ভাগ্য বদলে যেতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে লটারি থেকে অর্থপ্রাপ্তি সুযোগ রয়েছে। হঠাৎ করেই মোটা টাকা চলে আসতে পারে এই রাশির ব্যক্তিদের হাতে। বিশেষ করে লটারি থেকে কোটি টাকাও জিতে যেতে পারেন বৃশ্চিকের জাতক জাতিকারা।

ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের জন্য মহালয়ার দিনটা খুব বিশেষ না হলেও এই সময় দু একটা লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য ফিরলেও ফিরতে পারে আপনার। তবে, বেশি টাকার লটারি কেনা যাবে না।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের আয় এবং ব্যয় একেবারে সমান দেখা যাচ্ছে। ফলে মহালয়ায় এই রাশির ব্যক্তিদের লটারি কেটে যে বিরাট লাভ হবে তেমনটা নয়। তবে ভাগ্য পরীক্ষা করতে একটা লটারি কেটে দেখা যেতেই পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মহালয়ার দিনটা লটারির কাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় লটারি থেকে মোটা টাকা আয় হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে সচেতন থাকতে হবে।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বিগত দিনগুলিতে মধ্যম প্রকৃতির ছিল। আজ অর্থাৎ মহালয়ার দিনও ভাগ্যের রূপরেখা বদলায়নি। তাই অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন।

আরও পড়ুন: সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড ফেরানোর নির্দেশ নবান্নর, বেঁধে দেওয়া হল সময়

এই রাশির ব্যক্তিরা একেবারেই লটারি কাটবেন না

মিথুন রাশি

মহালয় ভুলেও লটারি কাটতে যাবেন না মিথুন রাশির ব্যক্তিরা। এই রাশির ভাগ্যে একেবারেই আজকের দিনে লটারি থেকে অর্থপ্রাপ্তি নেই। বরং লটারি কেটে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

ভুলেও কর্কট রাশির ব্যক্তিরা মহালয়ার সময় লটারি কাটতে যাবেন না। এই সময় আপনাদের ভাগ্যে লটারি থেকে অর্থ প্রাপ্তি একেবারে নেই বললেই চলে। তাই অর্থ অপচয় না করে সঞ্চয় করার চেষ্টা করুন।

(দাবিত্যাগ: রাশিফল বা জ্যোতিষ কোনওটিই লটারি থেকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয় না। বরং লটারি থেকে অর্থ উপার্জন নির্ভর করে ব্যক্তির ভাগ্যের উপর। কাজেই এই প্রতিবেদনকে বিনোদন হিসেবে দেখাই ভাল। এই প্রতিবেদনের উপর নির্ভর করে লটারি কাটতে যাবেন না। সামর্থের বাইরে গিয়ে অর্থ খরচ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।)

google button