পুজোর মাসে লটারি কাটলেই মালামাল! কোটিপতি হওয়ার সুযোগ ৪ রাশির

Published:

lottery rashifal

আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর (Durga Puja) মাস অক্টোবর মানেই বাড়তি খরচের ধাক্কা। নতুন জামাকাপড় থেকে শুরু করে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি, উৎসবকে ঘিরে এই মাসের বাড়তি অনেক টাকা খরচা হয়ে যায়। যদি এই সময়েই হঠাৎ বাড়তি টাকা পাওয়া যায়? হ্যাঁ, এই এক্সট্রা ইনকামের আশায় অনেকের নজর থাকে লটারির (Lottery) দিকে। তবে জ্যোতিষীয় গণনা (Astrology) অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে সব রাশির লটারি-ভাগ্য একরকম নয়। কারও ক্ষেত্রে মাসের নির্দিষ্ট সময়ে লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনার কথা বলা হয়েছে, আবার কাউকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বৃষ, কর্কট, ধনু ও কুম্ভ রাশির ক্ষেত্রে লটারি নিয়ে তুলনামূলক ইতিবাচক ইঙ্গিত রয়েছে।

অক্টোবর জুড়ে একাধিক গ্রহের অবস্থান বদলাবে। ৩ অক্টোবর শুক্র বক্রী হবে, ১৭ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে, ২৪ অক্টোবর বুধ বক্রী হবে এবং ৩১ অক্টোবর বৃহস্পতি কর্কট ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই পরিবর্তনগুলি অর্থ, কাজ, ব্যবসা ও ব্যক্তিগত পরিকল্পনায় বিভিন্ন রাশির উপর আলাদা প্রভাব ফেলতে পারে।

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অক্টোবরের শুরুটা লটারির দিক থেকে তুলনামূলকভাবে বেশ নজরকাড়া। মাসের প্রথম দিকে একবার ভাগ্য যাচাই করার সুযোগ থাকতে পারে বলে জ্যোতিষীয় পূর্বাভাসে বলা হয়েছে। তবে মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত লটারির ক্ষেত্রে দূরে থাকার পরামর্শ রয়েছে। এই সময়ে উপার্জনের সম্ভাবনা ইতিবাচক হলেও অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে অসতর্ক থাকা চলবে না। তাহলেই কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে।

কর্কট রাশি (Cancer)

কর্কটের ক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি সময়টি লটারির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। একবার কম ঝুঁকি নিয়ে ভাগ্য যাচাই করে দেখা যেতে পারে। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের আয় বাড়ার সম্ভাবনা, নতুন আর্থিক সুযোগ এবং কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বড় খরচ বা কেনাকাটার আগে হিসাব-নিকাশ দেখে চলাই মঙ্গল।

মিথুন রাশি (Gemini)

মিথুনের আর্থিক পরিস্থিতি অক্টোবরের শুরুতে তুলনামূলক ইতিবাচক থাকতে পারে। লটারির ক্ষেত্রে খুব বেশি অর্থ ব্যয় না করার পরামর্শ দেওয়া হয়েছে, তবে মাসের প্রথম ভাগকে অর্থপ্রাপ্তির জন্য অনুকূল বলা হয়েছে। অন্যদিকে মাসিক রাশিফলে নতুন সুযোগ, পুরনো কাজ বা প্রজেক্ট ফের সামনে আসা এবং আয় বাড়ার সম্ভাবনার কথা রয়েছে। অর্থাৎ লটারির পাশাপাশি অন্য আর্থিক সুযোগও এই রাশির জাতক জাতিকারা পেতে পারেন।

মেষ রাশি (Aries)

মেষের ক্ষেত্রে লটারিতে খুব বেশি ঝুঁকি না নেওয়াই জ্যোতিষীয় পূর্বাভাসের মূল ইঙ্গিত। অর্থপ্রাপ্তির সম্ভাবনা একেবারে নেই বলা হয়নি, কিন্তু প্রবল লটারি-যোগের কথাও বলা হয়নি। বিশেষ করে মাসের শেষ দিকে লটারি থেকে দূরে থাকার পরামর্শ রয়েছে। অক্টোবরের আর্থিক রাশিফলে মেষের বাড়তি খরচ এবং সঞ্চয়ে চাপ পড়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির ক্ষেত্রে জ্যোতিষীয় পূর্বাভাসে লটারির বিষয়ে অতিরিক্ত উৎসাহী না হওয়ার পরামর্শ রয়েছে। মাসের একেবারে শেষে খুব কম অঙ্কের টিকিট নিয়ে ভাগ্য যাচাইয়ের কথা বলা হয়েছে। বেশি টাকা লাগালে লোকসানের মুখ দেখতে হতে পারে। অন্যদিকে অক্টোবরের শেষ দিনে বৃহস্পতির রাশি পরিবর্তনকে সিংহের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এই পরিবর্তনের পর কাজ ও আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার কি হবে বলে আশা করা হচ্ছে।

কন্যা রাশি (Virgo)

কন্যার জন্য অক্টোবরের প্রথম দিক লটারির ক্ষেত্রে তুলনামূলক ভালো বলে জ্যোতিষীয় পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। কিন্তু মাসের মাঝামাঝি ও শেষের দিকে লটারিতে অর্থ খরচ করলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। অন্যদিকে আর্থিক রাশিফলে কন্যার অর্থনৈতিক পরিস্থিতিকে ইতিবাচক বলা হয়েছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি (Libra)

তুলা রাশির জন্য অক্টোবরের লটারি-ভাগ্য খুব একটা শক্তিশালী নয়। খুব সামান্য অঙ্কে টিকিট কাটা যেতে পারে। তবে হঠাৎ বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কম বলেই উল্লেখ রয়েছে জ্যোতিষীয় পূর্বাভাসে। অন্যদিকে সঞ্চয়ে সমস্যা এবং বড় বিনিয়োগ থেকে প্রত্যাশিত লাভ না পাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। তাই অর্থের ক্ষেত্রে হিসাব করে এগোনোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই রাশির জাতক জাতিকাদের জীবনে।

বৃশ্চিক রাশি (Scorpio)

এখানে দুই ধরনের জ্যোতিষীয় পূর্বাভাস পাওয়া যাচ্ছে। লটারি সংক্রান্ত বিষয় বলা হয়েছে, অক্টোবরে বৃশ্চিকের ব্যয় আয়ের তুলনায় বেশি হতে পারে, তাই লটারিতে না যাওয়াই ভালো। আবার অন্যদিকে, অর্থ লাভের সুযোগ আসতে পারে। তাই সুযোগের সদ্ব্যবহার করলে লাভের পরিমাণ বাড়তে পারে।

ধনু রাশি (Sagittarius)

ধনুর জন্য অক্টোবরের লটারি-ভাগ্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। মাসের যে কোনও সময় লটারির টিকিট কাটার সুযোগ রয়েছে বলে জ্যোতিষীয় পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মাসিক রাশিফলে পুরনো যোগাযোগ থেকে নতুন সুযোগ এবং আটকে থাকা প্রস্তাব ফের সামনে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে ধনু রাশির জাতক-জাতিকাদের খরচ ও সঞ্চয়ের দিকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

মকর রাশি (Capricorn)

মকরের আর্থিক পরিস্থিতি অক্টোবর মাসে মধ্যম প্রকৃতির থাকতে পারে। লটারির ক্ষেত্রে লাভ হতেও পারে, নাও হতে পারে। তাই বুঝে এগোনোর পরামর্শ রয়েছে। অন্যদিকে কেরিয়ার, পুরনো চাকরির প্রস্তাব বা নতুন দায়িত্বের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং আর্থিক রাশিফলে আয় বাড়ার সুযোগের কথাও রয়েছে। ফলে এই রাশির ক্ষেত্রে লটারির পাশাপাশি কাজ ও কেরিয়ার থেকেও আর্থিক সম্ভাবনা তৈরি হতে পারে।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জন্য অক্টোবরের লটারি-ভাগ্যকে বেশ ইতিবাচক বলা হয়েছে জ্যোতিষীয় পূর্বাভাসে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়কে শুভ বলে উল্লেখ করে সেই সময়ে লটারির টিকিট কাটার কথা বলা হয়েছে। তবে এই মাসে কুম্ভের উপার্জন, সঞ্চয় ও বড় আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা চাপের সম্ভাবনাও দেখা যাচ্ছে। ফলে লটারির বিষয়ে জ্যোতিষীয় ইঙ্গিত থাকলেও বড় অঙ্কের ঝুঁকি নেওয়ার নিশ্চয়তা নেই। অর্থাৎ বুঝে শুনে খরচ করাই ভালো।

মীন রাশি (Pisces)

মীনের আর্থিক দিক অক্টোবর মাসে তুলনামূলক শুভ বলে জ্যোতিষীয় পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। লটারির ক্ষেত্রে খুব বেশি টাকা না লাগিয়ে কম অঙ্কে ভাগ্য যাচাইয়ের কথা বলা হয়েছে। পাশাপাশি আর্থিক রাশিফলে আয় বা সঞ্চিত অর্থ কাজে লাগানোর সুযোগ আসবে। সঞ্চয়ের সম্ভাবনাও রয়েছে, যদিও অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ১০ টাকা দিলেই মাসে মিলবে ১০ হাজার! প্রবীণদের জন্য চালু সরকারের বিশেষ কার্ড

সব মিলিয়ে, অক্টোবর ২০২৬-এর জ্যোতিষীয় পূর্বাভাসে লটারির ক্ষেত্রে বৃষ, কর্কট, ধনু ও কুম্ভ রাশির নাম বিশেষভাবে উঠে এসেছে। তবে ১২ রাশির ক্ষেত্রেই পূর্বাভাস এক নয় এবং বিভিন্ন জ্যোতিষীয় পূর্বাভাসের মধ্যেও মতপার্থক্য রয়েছে। মনে রাখা দরকার, এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্বাস ও পূর্বাভাস মাত্র। এই লটারি থেকে নিশ্চিত অর্থপ্রাপ্তির কোনও গ্যারান্টি নেই। লটারিতে আর্থিক ক্ষতির ঝুঁকিও থাকে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিষয়টি নিয়ে বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিন।

google button