সস্তায় Hindustan Copper-র শেয়ার বিক্রি করে দিচ্ছে সরকার! বাম্পার সুযোগ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত সুযোগ। কেন্দ্রীয় সরকার সরকারি খাতের জনপ্রিয় সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেডে (Hindustan copper Limited) নিজেদের অংশীদারিত্ব কমাচ্ছে। আর সেই সূত্র ধরেই, অফার ফর সেলের মাধ্যমে খুচরা বিনিয়োগকারীদের এই সংস্থার শেয়ারে (Stock Market) বিনিয়োগ করার সুযোগ দিচ্ছে সরকার। দরপত্র বা টেন্ডার ডাকার পর বুধবার শেয়ার বাজারে এই সংস্থার শেয়ারগুলিতে বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল।

অল্প খরচে শেয়ার কেনার দারুন সুযোগ

ওপেন সোর্স শেয়ার আনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার হিন্দুস্তান কপার লিমিটেডে নিজেদের অংশীদারিত্ব কমাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থার 6 শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে 3 শতাংশ ইক্যুইটি শেয়ার অফার ফর সেল এর মাধ্যমে এবং বাকি 3 শতাংশ অতিরিক্ত শেয়ার বিক্রির জন্য গ্রিন শু অপশন ব্যবহার করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, এইসব শেয়ারের 10 শতাংশ খুচরো অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছিল। বুধবার থেকে সেই শেয়ার বিক্রি শুরু হয়েছে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর রিপোর্ট অনুযায়ী, সরকারের সিদ্ধান্তের পরই হিন্দুস্তান কপারের শেয়ারে OFS এর মাধ্যমে 29 মিলিয়ন শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হলেও 89.1 মিলিয়ন বিড জমা পড়েছে। যা প্রস্তাবিত শেয়ারের তুলনায় তিনগুণ। সরকার জানিয়েছে, অফার ফর সেলের অধীনে বিনিয়োগকারীরা সর্বনিম্ন 514 টাকা করে প্রতিটি শেয়ার কিনতে পারবেন।

 

আরও পড়ুন: মাউথওয়াশ কি প্রতিদিন ব্যবহার করছেন? জানুন এর ক্ষতিকর প্রভাব

মিরায়ে অ্যাসেট শেয়ারখানের গবেষণা বিশ্লেষক নেত্রা দেশপান্ড মনে করেন, অফার ফর সেলের অধীনে হিন্দুস্তান কপারের শেয়ার গুলির দাম বেশ চড়া। তবে তিনি মনে করেন, আগামী দিনে বিশেষ করে দীর্ঘ মেয়াদে, হিন্দুস্তান কপারের শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে। বেশ কিছু ব্রোকারেজ ফার্মও এই সংস্থার শেয়ার ইতিমধ্যেই আস্থা প্রকাশ করেছে। সব মিলিয়ে বলাই যায়, সরকারের কাছ থেকে এই সংস্থার শেয়ার কিনে আগামী দিনে লাভ হতেই পারে বিনিয়োগকারীদের।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)