বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC, SBI-কে পেছনে ফেলে দিল LIC

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার বা স্টক মার্কেটের(Stock Market) ব্যাপক রমরমার মধ্যেও নিজস্ব মর্যাদা ধরে রেখেছে ভারতের সরকারি বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation) বা LIC। আজও বিনিয়োগকারীরা এই সংস্থায় একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তাই তো বিগত দিনগুলিতে সংস্থার আয় ক্রমশ বেড়েই চলেছে। তবে মার্চ ত্রৈমাসিকে সংস্থাটির আয় ছাপিয়ে গিয়েছে দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকেও। হ্যাঁ, মুনাফা বৃদ্ধির নিরিখে ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক HDFC এবং আরেক বৃহৎ পাবলিক সেক্টর আর্থিক প্রতিষ্ঠান SBI-কে পেছনে ফেলে দিয়েছে LIC।

HDFC, SBI-কে ছাপিয়ে গেল LIC

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন ফাইলিংয়ের সময় জানিয়েছে, মার্চ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা 23,420 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আর সেই সূত্র ধরেই, ভারতের আর্থিক খাতের সবচেয়ে বড় লাভজনক সংস্থা হয়ে উঠেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। বলাই বাহুল্য, এই সংস্থা 2025-26 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকেও মুনাফার দিক থেকে সিপিএসইদের মধ্যে শীর্ষে ছিল।

না বললেই নয়, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন গত বছর ঠিক একই সময়ে 19,013 কোটি টাকার মুনাফা অর্জন করেছিল। যদিও এবারের 23,420 কোটির মুনাফা, পূর্বের সেই মুনাফার তুলনায় অন্তত 23 শতাংশ বেশি। এদিকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের মুনাফা অর্থাৎ সার্বিক আয় বাড়ার ফলে এর শেয়ারের দাম বেড়েছে বেশ খানিকটা।

অবশ্যই পড়ুন: দিল্লির সাথে পেরে উঠলো না সাধের KKR, চেষ্টা করেও IPL থেকে বিদায় নিল কলকাতা!

প্রসঙ্গত, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন তাদের আকর্ষণীয় ফলাফল প্রকাশ করার পরই দেখা গেল 23 মে ট্রেডিং সেশন চলাকালীন BSE তে LIC এর শেয়ারের দাম 5 শতাংশ বেড়ে 839 টাকায় পৌঁছয়। তবে হিসাব করা বলছেন, এই ভারতীয় সরকারি সংস্থাটি যেভাবে তাদের ব্যবসা থেকে মুনাফা অর্জন করছে তাতে আগামী দিনে LIC এর শেয়ারের দাম 1000 টাকা ছুঁয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।