বিক্রম ব্যানার্জী, কলকাতা: খেলা শেষ কলকাতা নাইট রাইডার্সের (KKR Vs DC)। শুরুটা জঘন্য হলেও, মাঝপথে এসে ঘুরে দাঁড়িয়েছিল শাহরুখ খানের দল। লড়াই করে একের পর ম্যাচে জয় নিশ্চিত করেছিলেন অজিঙ্কা রাহানেরা। তবে শেষ রক্ষা হল না। দিল্লির কাছে একেবারে নাকানি চোবানি খেয়ে প্লে অফের রাস্তা থেকে ছিটকে গেল KKR। এক কথায়, এবারের টুর্নামেন্ট থেকেই বিদায় নিচ্ছে শহরের এই ঐতিহ্যবাহী দলটি।
জলে গেল অধিনায়কের লড়াই
রবিবার, ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে টসে হেরে ফিল্ডিং করতে নেমেছিল কলকাতা। আর সেটাকেই সুযোগ বানিয়ে প্রথমে ব্যাট করে 203 রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। এর আগে বেশ কিছু ম্যাচে বড় রান তাড়া করে জেতার উদাহরণ রয়েছে শাহরুখ খানের দলের। তবে রবিবার কোথাও গিয়ে যেন আটকে গেল কলকাতা। এদিন মাঠে নেমে একেবারে অন্য ছন্দে দেখা গেল অধিনায়ক রাহানেকে। ব্যাট হাতে বাকি দিনগুলির তুলনায় কয়েকশো শতাংশ ভাল পারফর্ম করলেন তিনি। দিল্লির ক্রমাগত আক্রমণের সামনে বুক চিতিয়ে 39 বলে চারটি চার এবং চারটি ছয় সহযোগে 63 রান তোলেন তিনি।
এদিন রাহানের পর মনিশ পান্ডে ছাড়া আর কেউই 20 রানের গন্ডি টপকাতে পারেননি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বহুমূল্যবান ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও এদিন তুই রান করে মাঠ ছাড়েন। আর তাতেই একেবারে ভরাডুবি দেখল কলকাতা। এক কথায়, একেবারে গুরুত্বপূর্ণ ম্যাচে শাহরুখ খানের দলের ব্যাটিং ব্যর্থতাই ডোবাল তাদের। তবে এদিন কলকাতার দুর্বল ব্যাটিং অর্ডার দেখে কোথাও না কোথাও আঙুল ভেঙে দলের বাইরে থাকা অঙ্গকৃষ রঘুবংশীর অভাবটা বুঝলেন অনেকেই।
অবশ্যই পড়ুন: রংধনু অতীত! রাজ্যে স্কুলের পাঠ্য বইয়ে ফিরছে রামধনু, থাকবে না পানি, গোসলের মতো শব্দও
প্রসঙ্গত, রবিবারের ম্যাচে যাঁর উপর সবচেয়ে বেশি ভরসা ছিল সেই গ্রিন একেবারে ডাহা ফেল করলেন। বল হাতে খাতা তো খুলতে পারলেনই না সেইসাথে ব্যাট হাতে নেমেই উইকেট দিয়ে চলে গেলেন তিনি। এছাড়াও সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এদিন একটি করে উইকেট তুললেও প্রচুর রান খরচ করলেন। ব্যাট হাতে ব্যর্থ হলেন সহ অধিনায়ক রিঙ্কু সিংও। সেটাই কলকাতাকে বড় ব্যবধানে হারিয়ে দিল।










