৭০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটি50 তেও! যে কারণে ফের রক্তাক্ত হল শেয়ারবাজার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান (Iran) এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে কমেছিল অপরিশোধিত তেলের দাম। তাতে একটা দীর্ঘ খড়া কাটিয়ে ফের ছন্দে ফেরে ভারতীয় শেয়ারবাজার (Stock Market)। সোমবার ঊর্ধ্বমুখী হয়ে বাজার খুললেও বুধবার সকাল সকাল রক্তাক্ত হল স্টক মার্কেট। বুধবার, সকালে বাজার কিছুটা ধাক্কা খেয়ে খুলতেই প্রথমেই সেনসেক্স পড়ল 70 পয়েন্ট। ফলে তা গিয়ে দাঁড়ালো 75,940 এ। অন্যদিকে নিফটি50 33 পয়েন্ট বা 0.14 শতাংশ পতনের পর 23,880 তে গিয়ে থামল। মঙ্গলবারের পর আজ যেখানে বিনিয়োগকারীরা শেয়ারবাজার উত্থানের আশায় ছিলেন, সেই পর্বে দাঁড়িয়ে লোকসানের মুখ দেখতে হচ্ছে তাঁদের।

বাজার অস্থির হওয়ায় কুপ্রভাব করেছে প্রায় সব সেক্টরেই

বুধবার সকাল সাড়ে 9টা নাগাদ 0.18 শতাংশ ডাউন ছিল নিফটি50। অন্যদিকে ওই একই সময়ে সেনসেক্স কমে যায় 0.24 শতাংশ। এরপর ধীরে ধীরে সময় যত গড়ায় দুই ক্ষেত্রেই নিম্নমুখী হয় গ্রাফ। সোমবারের ব্যাপক উত্থানের পর বুধবার বাজারে ধারাবাহিক পতন দেখা দেওয়ায় তার প্রভাব পড়েছে প্রায় সব সেক্টরেই। রিপোর্ট অনুযায়ী, অয়েল অ্যান্ড গ্যাস, ফিনান্সিয়াল সার্ভিস, আইটি থেকে শুরু করে ক্যাপিটাল মার্কেট, ব্যাঙ্কিং এমনকি অটো সেক্টরগুলির ইনডেক্সেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে।

ইরান এবং আমেরিকার মধ্যেকার অস্থিরতার কারণে ভারতীয় শেয়ারবাজার ধাক্কা খেতেই ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। আজ বাজারে পতন দেখা দিতেই একাধিক নামজাদা সংস্থার স্টক বা শেয়ারের দাম পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে যদি পতন অব্যাহত থাকে সেক্ষেত্রে বেলা গড়াতেই ওইসব শেয়ারের দাম আরও নেমে যেতে পারে। আর সেটা হলে বিনিয়োগকারীদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে।

অবশ্যই পড়ুন: ডিজেল-বিদ্যুৎ অতীত, জলে ছুটবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন! অনুমোদন রেলের

ভারতীয় শেয়ারবাজার রক্তাক্ত হওয়ার কারণ?

মাঝে শোনা গিয়েছিল, এবার হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আমেরিকার সংবাদমাধ্যমগুলিতে এমন দাবি জানানো হলেও ইরানের তরফে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তবে কয়েকটি সূত্র বলছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা এবং ইরান দুই দেশই চুক্তি স্বাক্ষর করতে পারে। ঠিক সেই আবহে, গত সোমবার রাতে দক্ষিণ ইরানে অতর্কিতে হামলা চালায় আমেরিকা।

এই ঘটনায় বিশ্ববাজারে নেমে আসা অপরিশোধিত তেলের দাম 96 ডলার থেকে ফের 100 ডলারে পৌঁছেছে। সেটাই ভারতীয় শেয়ারবাজার রক্তাক্ত হওয়ার বড় কারণ। শুধু তাই নয়, আজ অর্থাৎ বুধবার তেলের দাম বাড়ার সাথে সাথে ডলারের বিপরীতে দুর্বল হয়েছে ভারতীয় রুপি। গতকাল যেখানে ডলারের বিপরীতে ভারতীয় রুপি ছিল 95.68 টাকা। আজ অর্থাৎ বুধবার সেই রুপির 7 পয়সা কবে হয়েছে 95 টাকা 75 পয়সা। তাতেই ভারতীয় শেয়ারবাজার হয়েছে নিম্নমুখী।