বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার বাজার খুলতেই ব্যাপক উত্থান দেখেছে ভারতীয় শেয়ার বাজার (Stock To Invest)। বিশেষ করে বাংলা সহ অসমের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিজেপির পালে হওয়া যেতেই চড়চড়িয়ে বেড়েছিল সেনসেক্স এবং নিফটি। আর তারপরেই বিভিন্ন সংস্থার স্টকের দাম লাফিয়ে বাড়তে থাকে। এমতাবস্থায়, জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম জেফরিজ ভারতের জনপ্রিয় সংস্থা আদানি গ্রুপের তিনটি সংস্থার স্টকের উপর আস্থা রেখেছে। এই ব্রোকারেজ ফার্মটির বিশেষজ্ঞদের দাবি, ভবিষ্যতে এই সংস্থার স্টকগুলি ব্যাপক রিটার্ন দিতে পারে।
আদানি গ্রুপের এই তিন স্টক আগামীদিনে বড় রিটার্ন দিতে পারে
জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম জেফরিজ ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপের তিনটি কোম্পানি আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনোমি জোনের স্টকে ভরসা রেখেছে। ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞদের দাবি, ভবিষ্যতে এই তিন সংস্থার স্টকগুলি বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দেবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জেফরিজ ছাড়াও বেশ কিছু ব্রোকারেজ ফার্ম আগেই আদানির এই তিনটি স্টকে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন। স্টকগুলিকে বাই রেটিং দিয়েছিলেন তারা। এবার ব্রোকারেজ ফার্মগুলি বিশেষ করে জেফরিজ আদানির এই স্টকগুলির টার্গেট প্রাইস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বলে রাখি, এই মুহূর্তে আদানি এন্টারপ্রাইজের একটি স্টকের দাম, 2473 টাকা। তবে এবার জেফরিজ এই স্টকের দাম Sotp এর মাধ্যমে 2600 টাকা থেকে বাড়িয়ে 2800 টাকায় টার্গেট প্রাইস সেট করেছে।
অবশ্যই পড়ুন: গরমে হিট ভাইরাল তরমুজ জুস, জেনে নিন রেসিপি
এখানেই শেষ নয়, ব্রোকারেজ ফার্মটি আদানি পাওয়ারের টার্গেট প্রাইস 185 টাকা থেকে বাড়িয়ে 255 টাকা করে দিয়েছে। এই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই সংস্থা বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিতে পারে। এছাড়াও আদানি পোর্টসের টার্গেট প্রাইস 1825 টাকা থেকে বাড়িয়ে 1980 টাকা করেছে এই ব্রোকারেজ ফার্ম। সেই সাথে বিনিয়োগকারীদের যত দ্রুত সম্ভব এই স্টকগুলিতে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। সব মিলিয়ে, সংস্থাটি আশা করছে গৌতম আদানির এই তিন সংস্থার শেয়ারের দাম ভবিষ্যতে বিনিয়োগকারীদের চমকে দেবে!










