প্যান-আধারের ব্যবসা, মোটা টাকা আয় করতে হলে বিকল্প এই সংস্থার স্টক!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও লাভের মুখ দেখাচ্ছে ডিজিটাল পরিকাঠামো খাতের সংস্থা প্রোটিয়ান ইগভ টেকনোলজিস। আজ অর্থাৎ বৃহস্পতিবার, সংস্থাটির শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। আর তাতেই এই কোম্পানির শেয়ার কিনতে একেবারে হুড়োহুড়ি লেগে গিয়েছে বিনিয়োগকারীদের। সংস্থাটির দুর্দান্ত ত্রৈমাসিক ফলাফল প্রকাশ্যে আসতেই 20 লাখ শেয়ার কেনাবেচা করেছে এই কোম্পানি। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এর শেয়ারের দাম অনেকটাই বেড়ে যাবে।

একদিনেই 20 শতাংশ বাড়ল এই শেয়ারের দাম!

আজ অর্থাৎ বৃহস্পতিবার, প্রোটিয়ান ইগভ টেকনোলজিসের শেয়ারে ব্যাপক উত্থান দেখা গিয়েছে। এদিনও সংস্থাটির শেয়ারগুলি আপার সার্কিট হিট করে থাকলো। আজ ভারতীয় সংস্থাটির শেয়ারের দাম এক ধাক্কায় 19.99 শতাংশ অর্থাৎ প্রায় 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম বড় কারণ, কোম্পানিটি 2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে তাতে দেখা গেল, সবদিক থেকেই ব্যাপক লাভবান হয়েছে এই কোম্পানিটি।

বলাই বাহুল্য, গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই সংস্থার রাজস্ব বেড়েছে 38 শতাংশ। তাতে কোম্পানিটির মোট রাজস্বের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 308 কোটি টাকায়। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটির কর পরিষেবামূলক ব্যবসা থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে। প্যান কার্ড এবং আধার কার্ডের ব্যবসার সাথে যুক্ত থাকা সংস্থাটির এমন সাফল্যের অন্যতম বড় কারণ নতুন প্যান কার্ড সংক্রান্ত নিয়মও। সরকারের তরফে জারি হওয়া এই নতুন নিয়ম বা বিধির কারণে নতুন করে প্যান কার্ড ইস্যু করার সংখ্যা বেড়েছে। তার লাভ সরাসরি পেয়েছে সংস্থাটি।

অবশ্যই পড়ুন: পেছনেই থেকে গেল মোহনবাগান, ইন্টার কাশীর দেওয়াল ভেঙে ভারতসেরা ইস্টবেঙ্গল

সংস্থাটির ব্যবসায়িক রিপোর্ট বলছে, তাদের সমন্বিত নিট মুনাফা 53 শতাংশ বেড়ে হয়েছে 31 কোটি টাকা। 2026 আর্থিক বছরের হিসেব করলে এই সংস্থার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 998 কোটি টাকায়। যা এযাবৎকালীন সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে এই ভারতীয় সংস্থাটি দৌড়াচ্ছে তাতে আগামী দিনে এর শেয়ারের দাম ধরাছোঁয়ার বাইরে চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই যত দ্রুত সম্ভব এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বলে রাখি, আজ অর্থাৎ বৃহস্পতিবার সংস্থাটির শেয়ার প্রায় 20 শতাংশ লাফিয়ে 654 টাকা 20 পয়সায় দাঁড়িয়েছিল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)