১ লাখ হয়েছে ২ লাখ বা তারও বেশি, ৬ মাসে টাকা ডবল করল এই শেয়ার

Published:

Multibagger Share

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাধারণত ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কোনও স্কিমে বিনিয়োগ করলে টাকা ডবল হতে লাগে 9 থেকে 10 বছরের কাছাকাছি। তবে শেয়ার বাজার (Stock Market) সে সবকিছুর ঊর্ধ্বে। এই বাজারে আজ বিনিয়োগ করে কালই মালামাল হওয়া যায়! হয়েছেন এমন বিনিয়োগকারীর উদাহরণও কম নেই। তবে এবার বিএলএস ই-সার্ভিসেস লিমিটেডের শেয়ার (Multibagger Stock) বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করে দিল মাত্র 6 মাসে। হ্যাঁ, আজ থেকে 6 মাস আগে এই শেয়ারে 1 লাখ টাকা রাখলে আজ পেতেন 2 লাখ বা তারও বেশি।

6 মাসে টাকা ডবল

আজ অর্থাৎ শুক্রবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে এই সংস্থাটির একটি শেয়ারের দাম 0.43 শতাংশ বেড়ে 316 টাকায় দাঁড়িয়েছিল। বলে রাখা প্রয়োজন গত 3 মাসে এই সংস্থার শেয়ার থেকে 40 শতাংশ রিটার্ন এবং 6 মাসে 120 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ এই সময়ের মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের টাকা ডবল করেছে এই শেয়ার। ডবল বললে ভুল হবে বরং ডবলের থেকেও বেশি রিটার্ন দিয়েছে এই স্টকটি। যেখানে এক বছরের হিসেবে এই শেয়ারের দাম 59 শতাংশ এবং দুই বছরে কিছুটা কম অর্থাৎ 29 শতাংশ বেড়েছিল।

স্টক স্প্লিট করার ঘোষণা করেছে বিএলএস

বিএলএস ই-সার্ভিসেস লিমিটেডের তরফে জানানো হয়েছে, তারা 10 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারকে দু ভাগে ভাগ করবে। সেক্ষেত্রে এই মাল্টিব্যাগার শেয়ারের দাম যদি 10 টাকা হয় সে সেক্ষেত্রে হিসেবে স্প্লিট করার পর একটির দাম হবে মাত্র 5 টাকা। সংস্থাটি জানিয়ে দিয়েছে, আগামী অক্টোবর মাসের 6 তারিখ স্টক মার্কেটে তাদের স্টক বা শেয়ার এক্স-স্প্লিট হিসেবে লেনদেন শুরু করবে।

এখানে বলে রাখা প্রয়োজন, এই সংস্থাটি ইতিমধ্যেই তাদের শেয়ারে বিনিয়োগ করা ব্যক্তিদের তিনবার লভ্যাংশ বা ডিভিডেন্ড দিয়েছে। সংস্থাটি প্রথমবারের মতো গত বছর ডিভিডেন্ড দিয়েছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার এবং চলতি সেপ্টেম্বরের 8 তারিখ বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে। মূলত সে কারণেই এই শেয়ারে বিনিয়োগের কথা ভাবছেন অনেকেই।

আরও পড়ুন: আর হবে না মৃত্যু! প্রথমবার ডেঙ্গির ভ্যাকসিন পেতে চলেছে ভারত, হয়ে গেল চুক্তি

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)