আদানির এই শেয়ারে বিনিয়োগ করে মোটা টাকা আয় করতে পারেন আপনি!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) দৈন্য দশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপের একটি শেয়ার। আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড এবং সুইজারল্যান্ডের এমএসসি গ্রুপের মধ্যে একটি চুক্তির ফলে বুধবার আদানি গ্রুপের এই সংস্থার শেয়ারের ব্যাপক চাহিদা ছিল শেয়ার বাজারে। এদিন এই শেয়ারের দাম একেবারে 5 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের একটা বড় অংশ এই শেয়ারে বিনিয়োগ করেছেন আজ। বিশেষজ্ঞরা বলছে, আগামী দিনে এই শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে।

আদানির এই শেয়ারে এখনই বিনিয়োগ করুন!

আজ অর্থাৎ বুধবার আদানি গ্রুপের আদানি পোর্টসের শেয়ারের দাম যেভাবে বেড়েছে তাতে বিনিয়োগকারীদের একটা বড় অংশ এই শেয়ারের প্রতি আকৃষ্ট হয়েছেন। গতদিনের তুলনায় এই শেয়ারের দাম 1810 টাকা থেকে বেড়ে 1881 টাকায় গিয়ে দাঁড়ায়। বলে রাখা ভাল, এই দাম বিগত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন এই শেয়ারের দাম 2.10 শতাংশ বেড়ে 1848 টাকারও বেশি মূল্যে বন্ধ হয়।

বিদেশি ব্রোকারেজ সংস্থা জেফারিজ এই সংস্থার শেয়ারে আস্থা প্রকাশ করেছে। এই সংস্থার বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এই শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে। সংস্থাটি জানিয়েছে, এই শেয়ারের দাম বর্তমান 1848 টাকা থেকে বেড়ে 2160 টাকায় ট্রেড করতে পারে। অর্থাৎ এক ধাক্কায় 19 শতাংশ বৃদ্ধি পেতে পারে এই শেয়ারের দাম। এই ব্রোকারেজ সংস্থার পাশাপাশি মতিলাল ওসওয়াল ইতিমধ্যেই এই শেয়ারকে বাই রেটিং দিয়েছে। তাদের অবশ্য দাবি, এই শেয়ারের দাম আগামী কিছুদিনের মধ্যেই 2050 টাকায় ট্রেড করতে পারে।

অবশ্যই পড়ুন: চশমার নোজপ্যাডের দাগে নষ্ট হচ্ছে সৌন্দর্য? কাজে লাগান এই ৪ ঘরোয়া টিপস

সব মিলিয়ে বলা যায়, গৌতম আদানির এই সংস্থার শেয়ারে একে একে আস্থা প্রকাশ করছে একাধিক জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম। তাদের দাবি, এই সংস্থার শেয়ারে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে মোটা টাকা লাভ হতে পারে বিনয়োগকারীদের। বলে রাখি, বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 1848 টাকা 20 পয়সা। ফলে লাভ করতে চাইলে এখনই এই শেয়ারে বিনিয়োগ করা ভাল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)