আপনার পকেট ভরিয়ে দিতে পারে TATA-র এই স্টক, কেনার আগে জানুন বিশদে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ প্রশমিত হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেই সম্ভাবনা থেকেই এক ধাক্কায় অনেকটাই কমেছে অপরিশোধিত তেলের দাম। যার সুপ্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে (Stock Market)। এক ধাক্কায় অনেকটাই গতি পেয়েছে বাজার। আর সেই শুভ সময়ের মধ্যেই মঙ্গলবার একেবারে 6 শতাংশ বৃদ্ধি পেল টাটার (Tata Group) একটি স্টকের দাম। টাটা গ্রুপের সংস্থা তেজস নেটওয়ার্কসের শেয়ারে আজ ব্যাপক উত্থান দেখা গিয়েছে। তাতেই সংস্থাটির শেয়ার কিনতে একেবারে হুড়োহুড়ি লেগে যায় বিনিয়োগকারীদের।

আপনার পকেট ভরাতে পারে টাটার এই স্টক!

বছরের পর বছর ধরে গ্রাহকদের আস্থা নিয়ে চলছে, রতন টাটার স্বপ্নের সংস্থা টাটা গ্রুপ। এই গ্রুপের অন্যতম লাভজনক কোম্পানি তেজস নেটওয়ার্কস। এবার তাদেরই স্টকের দাম একেবারে চড়চড়িয়ে বাড়ছে। আজ অর্থাৎ মঙ্গলবার, শেয়ারবাজার খোলার পর সংস্থাটির স্টকের দামে 6 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যায়। ট্রেডিং সেশন চলাকালীন এই কোম্পানির স্টকের দাম 511 টাকা ছাড়িয়ে গেলেও শেয়ারবাজার বন্ধ হওয়ার শেষ মুহূর্তে এর দাম ছিল 501 টাকা 60 পয়সা। যদিও NSE তে আজ বিকেল সাড়ে তিনটের আগে পর্যন্ত এই শেয়ারের দাম ছিল 503 টাকার থেকে সামান্য বেশি।

বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে টাটার এই সংস্থা তাদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। যার কারণে সহজেই শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে এর স্টক। যদি বিগত 52 সপ্তাহের কথা বলা যায় সেক্ষেত্রে এই শেয়ার বা স্টক সর্বনিম্ন স্তর থেকে একেবারে 70 শতাংশেরও বেশি লাফিয়েছে।

অবশ্যই পড়ুন: মহিলাদের অসম্মান, কবীর সুমনের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ

টাটার তেজস নেটওয়ার্কসের স্টকের দাম এক ধাক্কায় 80 শতাংশ বেড়ে 2024 সালের 27 জুন 1495 টাকা হয়েছিল। বিগত 52 সপ্তাহের মধ্যে এটাই সংস্থার সর্বোচ্চ বৃদ্ধি। ঠিক একইভাবে 2024 সালের 27 জানুয়ারি সংস্থাটি শেয়ারের দাম একেবারে 70 শতাংশ কমে গিয়েছিল। যার ফলে সংস্থাটির শেয়ার বা স্টক তার সর্বনিম্ন স্তর 294 টাকা 10 পয়সা ছুঁয়ে যায়। তবে বর্তমানে সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে স্টকটি। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে থাকলে এই শেয়ারে বিনিয়োগ করে প্রচুর অর্থ আয় করা যাবে!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)