প্রতি শেয়ারে মিলবে ২৪ টাকা উপহার, বিনিয়োগকারীদের জন্য বাম্পার অফার Airtel-র

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 13 মে, বুধবার ভারতের অন্যতম বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল তাদের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে (Airtel Stock)। তাতে দেখা গেছে, সংস্থাটির নিট মুনাফা 34 শতাংশ পর্যন্ত কমেছে। এতে আখেরে ক্ষতি হয়েছে সংস্থাটির। কিন্তু তা সত্ত্বেও এয়ারটেল প্রতিশ্রুতি দিয়েছে, তারা তাদের শেয়ার প্রতি 24 টাকা করে লভ্যাংশ উপহার দেবে শেয়ার হোল্ডারদের। আর এমন খবরের পরই সংস্থাটির শেয়ারে বিনিয়োগের জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

এয়ারটেলের প্রতি শেয়ারে মিলবে 24 টাকা করে উপহার!

গত মার্চে ভারতি এয়ারটেলের নিট মুনাফা ছিল 7,325 কোটি টাকা। যেখানে গত বছরের মার্চ মাসে সংস্থাটির নিট মুনাফা গিয়ে দাঁড়িয়েছিল 11,021 টাকার কাছাকাছি। অর্থাৎ গতবারের তুলনায় এ বছর সংস্থাটির মুনাফা অনেকটাই কমেছে। এর কারণ হিসেবে বেস এফেক্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে যে কথা না বললেই নয়, সম্প্রতি এই সংস্থার নিট মুনাফা কমলেও ভারতী এয়ারটেল বিগত দিনগুলিতে নিজেদের ব্যবসা বাড়িয়েছে বই কমায়নি। তবে আগামীতে এই সংস্থার বিপুল মুনাফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আসলে টেলিকম নেটওয়ার্ক খাতে আসল বিষয় হলো সংস্থার গ্রাহক প্রতি আয়। সেই দিকে দুর্দান্ত ফল করেছে এয়ারটেল। এই সংস্থার রাজস্ব আয় 16 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 55,383 কোটি টাকায়। এরই মাঝে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, খুব শীঘ্রই তারা এয়ারটেলের শেয়ার প্রতি 24 টাকার ডিভিডেন্ড দেবে। যদিও লভ্যাংশ বিলির তারিখ জানায়নি সংস্থাটি। তবে আশা করা হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই এই সংস্থা তাদের উপহার বিলির তারিখ জানিয়ে দেবে।

অবশ্যই পড়ুন: নাগরিকত্বের প্রমাণ নয় NRC সার্টিফিকেট, সাফ জানাল হাইকোর্ট

বলে রাখি, সাম্প্রতিক সময়ে ভারতী এয়ারটেলের শেয়ারের দাম লাফিয়ে বেড়েছে। সংস্থাটি মুনাফা বাড়াতে না পারলেও তাদের শেয়ারে এসেছে জোয়ার। শেষবারের মতো আজ অর্থাৎ বুধবার শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত দুপুর সাড়ে তিনটেতে NSE তে ভারতী এয়ারটেলের একটি শেয়ারের দাম ছিল 1781 টাকা 20 পয়সা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এই সংস্থার শেয়ারের দাম 2000 টাকা ছুঁয়ে যেতে পারে!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)