পুরো আধঘণ্টা ধরে… এবার স্যান্ডি সাহার যৌন হেনস্থার অভিযোগ সায়কের বিরুদ্ধে!

Published:

Sayak Chakraborty
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আনাচে কানাচে ইউটিউবার ভ্লগারদের বাড়বাড়ন্ত বেশ চোখে দেখা যাচ্ছে। চারিদিকে ভ্লগিং এবং বিভিন্ন ব্র্যান্ডিং প্রচারের সুবিধা এই রঙিন জগৎকে যেন দিনের পর দিন আরও আকর্ষণীয় করে তুলছে সকলের কাছে। আর তাতেই জনপ্রিয়তা বেড়েছে অনেকের। যার মধ্যে বর্তমানে অন্যতম চর্চিত ভ্লগার হলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। কিছুদিন আগে পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁতে বিফ কাণ্ড নিয়ে যে কেচ্ছা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল তাঁকে নিয়ে যে এখনও বিতর্ক শেষ হয়নি। তবে এবার ঘটল আরেক ঘটনা। স্যান্ডি সাহাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে।

শিশুশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ সায়কের

কিছুদিন আগেই সিরিয়াল নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় ফেসবুকে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে এক বিস্ফোরক পোস্ট করেছিলেন। যদিও তিনি সায়কের নাম সরাসরি নেননি, তবে তিনি যে সায়ককেই ইঙ্গিত করেছে এটা বুঝতে কারোর বাকি ছিল না। অর্ক অভিযোগ করেছিল যে, মেকআপ রুমে নাকি এক শিশুশিল্পীকে ‘যৌন হেনস্থা’ করা হয়েছিল কয়েক বছর আগে। যদিও সেই অভিযোগ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি সায়ক। এরই মাঝে আরও একবার যৌন হেনস্তার অভিযোগ তুলল স্যান্ডি সাহা। অভিযোগ চার বছর আগে নেশা করে নাকি সায়ক নিজের বাড়িতেই স্যান্ডির সঙ্গে যৌন নির্যাতন করেছেন।

বিস্ফোরক দাবী স্যান্ডি সাহার

গতকাল কলকাতার এক টলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ডি সাহা। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তিনি। আর তখনই একাধিক প্রশ্নের ভিড়ে উঠে আসে সায়ক চক্রবর্তীর প্রসঙ্গ। তিনি জানান যে, বিফ কাণ্ডের পর সায়ককে রোস্ট করায়, তাঁকে ব্লক করে দেওয়া হয়েছে। সঙ্গে স্যান্ডির আরও দাবি, এর আগেও তাঁরা ব্লক করেছিলেন, যদিও সেই সময় নাকি তিনি সায়ককে করেছিলেন। আর তার কারণ নাকি ছিল ‘যৌন হেনস্থা’। স্যান্ডি সাহা বলেন, ‘প্রথমবার যে ব্লকটা করেছিলাম, সেটার কারণ খুব ব্যক্তিগত। তা নিয়ে আমি কখনো কথা বলিনি। তবে আজ আমি সত্যিটা বলেই দিতে চাইছি। ২০২২ সালে ওর বাড়িতে একটা ভিডিয়ো শ্যুট করতে গিয়েছিলাম আর তখনই ও আমাকে হ্যারাস করেছিল সেটার পরে আমি ওকে ব্লক করে দিয়েছিলাম।”

আরও পড়ুন: ৯ তারিখ ডেডলাইন, সুপ্রিম কোর্টে মমতার সওয়ালের পরই নবান্নে এল কড়া চিঠি

স্যান্ডি সাহা বলেন, “ আমি তখন হয়তো লাইভেও আসতে পারতাম। কিন্তু সেই মুহূর্তে স্বীকার করিনি, কারণ ভেবেছিলাম ও হয়তো নেশা করে ভুল করে ফেলেছে। কিন্তু এখন যখন সব সত্যিগুলো সামনে আসছে, আমার মনে হল বলে দেওয়াটা দরকার।” এতদিন কেন চুপ করেছিলেন এই প্রশ্ন উঠতেই তিনি জানান, “তখন কোনোরকম স্টেপ আমি নিতে পারিনি, কারণ আমিও খুব নেশাতে ছিলাম, এবং পুরো আধঘণ্টা ধরে রীতিমতো রীতিমতো আমার ফায়দা উঠিয়েছে বলতে গেলে ও। আমি একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম, ওর যেহেতু অনেক চেনাজানা আছে। লোকে হয়তো তখন সেই সময় আমার কথা বিশ্বাসও করত না, তাই চুপ করে গিয়েছিলাম।” যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সায়ক।