সহেলি মিত্র, কলকাতা: সরকারি বাস (Government Bus) পরিষেবাকে ঢেলে সাজাচ্ছে উত্তর প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে ইতিমধ্যে উল্লেখযোগ্য এক কীর্তি স্থাপন করেছে রাজ্য। উত্তর প্রদেশের সরকারি বাসের গড় বয়স অন্যান্য সমস্ত রাজ্যের বাসের গড় বয়সের তুলনায় কম। উত্তর প্রদেশে গণপরিবহনকে আধুনিক, সুরক্ষিত এবং সহজতর করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিংয়ের মতে, উত্তর প্রদেশ ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসগুলির গড় বয়স ৫ বছর ৩ মাস। তিনি উত্তর প্রদেশকে দেশের সবচেয়ে নবীন বাসবহরের অধিকারী হিসেবে বর্ণনা করেছেন। এছাড়াও, বিমানবন্দর-স্তরের সুবিধাসহ ২৩টি বাস টার্মিনাল তৈরি এবং ২৫০টি নতুন বৈদ্যুতিক বাস কেনার পরিকল্পনা চলছে।
বিমানবন্দরের মতো ২৩তি বাস টার্মিনাল করবে সরকার
সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে, নিরাপত্তার সঙ্গে যাতায়াত করতে পারেন, সে জন্য পুরোনো বাস যত দ্রুত সম্ভব সরিয়ে দিয়ে, রাস্তায় নামানো হয়েছে নতুন বাস। এসেছে বিদ্যুৎচালিত বহু বাস। নতুন, আধুনিক বাস সফরের পক্ষে যেমন আরামদায়ক, নিরাপদ, তেমনই অনেক বেশি পরিবেশ বান্ধব। উত্তর প্রদেশ সরকারের দাবি অনুযায়ী, সেখানকার সরকারের বাসের গড় বয়স এখন পাঁচ বছরের থেকে খানিক বেশি।পরিবহন মন্ত্রীর মতে, রাজ্যের ২৩টি বাস স্টপকে বিমানবন্দর-স্তরের সুবিধা দিয়ে উন্নত করা হচ্ছে।
‘লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যাত্রা’ প্রকল্পের উদ্বোধন এবং বিশেষ বাসের সূচনা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং। তিনি বলছেন, “স্ক্র্যাপেজ নীতি বাস্তবায়নে উত্তরপ্রদেশ দেশের মধ্যে প্রথম স্থানে পৌঁছেছে। স্বয়ংক্রিয় পরীক্ষা কেন্দ্র (Automated Testing Centres) স্থাপন এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ যথাক্রমে দেশের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।”
একই সঙ্গে তিনি দাবি করেছেন, উত্তর প্রদেশ পরিবহন নিগমের অধীন যে সমস্ত বাস রয়েছে, তার গড় বয়স দেশের অন্য রাজ্য সরকারের অধীন থাকা বাসগুলোর গড় বয়সের তুলনায় অনেকটাই কম। রাজ্য পরিবহন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৩ হাজার কোটি টাকা অনুমোদন করার পর রাজ্য পরিবহন ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। শুধুমাত্র ২৫০ নতুন বৈদ্যুতিক বাস কেনার জন্যই বরাদ্দ করা হয়েছে ৪০০ কোটি টাকা। “দেশের মধ্যে উত্তর প্রদেশ পরিবহন নিগমের বাসের গড় বয়স সব থেকে কম। UPSRTC বাসের গড় বয়স পাঁচ বছর তিন মাস। যোগী সরকার ৩,০০০ কোটি টাকা অনুমোদন করার পর বৈদ্যুতিক বাসও পরিবহন ব্যয় ব্যবস্থা যুক্ত হয়েছে। মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে আরও ২৫০টি নতুন বৈদ্যুতিক বাস কেনার জন্য ৪০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে,” জানিয়েছেন পরিবহন মন্ত্রী।
সড়ক দুর্ঘটনা কমাতে বসছে আধুনিক প্রযুক্তি
গণ পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে উত্তর প্রদেশে আগামী দিনে থাকতে চলেছে ARTO প্রযুক্তি যা দুর্ঘটনা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে পরিবহন বিভাগে নিযুক্ত করা হবে ৩৫২ ইন্সপেক্টর। জন্য মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।
আরও পড়ুনঃ লন্ডনে পড়াশোনা, ইসরায়েল ট্রেনিং নিয়ে ভারতে এসে করেন চাষ! আজ ১ কোটি আয় হর্ষিতের
“যোগী সরকারের অনুমোদনের ফলে প্রথমবারের মতো দেশে ARTO মোতায়েনের পথ পরিষ্কার হয়েছে, যা সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। এছাড়া মোটর ভেহিকেল ইন্সপেক্টরের ৩৫২টি পদ অনুমোদিত হওয়ায় পরিবহন দপ্তরের কার্যক্রম তহসিল স্তরেও সম্প্রসারিত হবে। এতদিন এই কার্যক্রম জেলা স্তরেই সীমাবদ্ধ ছিল,” বলেছেন পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং।










