বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্যের চাকা কখন ঘুরবে তা কেউ বলতে পারে না। তবে একবার ঘুরলে আর পিছন ফিরে তাকাতে হয় না। লটারি (Lottery) কেটে পুরস্কার প্রাপ্তির বিষয়টাও খানিকটা তেমনই। লটারিতে টাকা লাগিয়ে কোটিপতি হয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে এবার লটারি কেটে একেবারে 30 কোটি টাকা পুরস্কার জিতে নিলেন কেরালার এক বিজেতা (Lottery Winner)। তবে প্রথম পুরস্কার প্রাপককে এখনও খুঁজে পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। লটারির ফলাফল প্রকাশিত হওয়ার পরই কার্যত উধাও হয়ে গিয়েছেন ভাগ্যবান!
লটারিতে 30 কোটি জিতেই উধাও বিজেতা!
জানা গিয়েছে, কেরলের কান্নুর জেলার চক্রকালে এক এজেন্সির কাছ থেকে থিরুভোনাম বাম্পার লটারি কেটেছিলেন কেরলের এক বাসিন্দা। পরবর্তীতে ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, ভাগ্য বদলে গিয়েছে ওই বিজেতার। কেরলের লটারি দপ্তর সূত্রে খবর, লটারিতে প্রথম পুরস্কার প্রাপকের টিকিটের নম্বর TL 360615। 500 টাকা দিয়ে কাটা ওই এক টিকিটে 30 কোটি টাকা পুরস্কার পেতে চলেছেন তিনি। তবে রাজ্যটির লটারি দপ্তরের তরফে জানানো হয়েছে, পুরস্কারের ফলাফল ঘোষণা করা হলেও ওই ভাগ্যবান এখনও পর্যন্ত পুরস্কার দাবি করতে আসেননি।
জানা যাচ্ছে, 30 কোটি টাকা লটারি থেকে জেতার পরই পুরস্কার প্রাপক হঠাৎ উধাও হয়ে যেতেই একপ্রকার চিন্তা বেড়েছে লটারি সংস্থাটির। যদিও কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, পুরস্কার বিজেতাকে এখনও পর্যন্ত সনাক্ত করে উঠতে না পারলেও তাঁর খোঁজ চলছে। জানা যায়, গোর্কি ভবনে অনুষ্ঠিত হয়েছিল ওই লটারি প্রতিযোগিতা। বলে রাখা প্রয়োজন, এই বিশেষ প্রতিযোগিতা পরিচালনা করেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরন।
Keralam: Kannur lottery ticket wins ₹30 cr Thiruvonam bumper jackpot.
Ticket number TL 360615 won the first prize in the draw held at Gorky Bhavan here.
Health Minister K Muraleedharan conducted the draw.
Priced at ₹ 500, the Thiruvonam bumper lottery had 90 lakh tickets… pic.twitter.com/OegQUetdYX
— News Arena India (@NewsArenaIndia) September 26, 2026
আরও পড়ুন: ইসলাম ধর্মকে অপমান! ফেসবুকে এক মন্তব্য করেই সৌদি আরবে মৃত্যুদন্ড পেলেন হিন্দু যুবক
প্রসঙ্গত, থিরুভোনাম বাম্পার লটারির ফলাফল প্রকাশিত হতেই দ্বিতীয় পুরস্কার জয়ী 20 জনকে 1 কোটি টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি লটারি কেটে তৃতীয় পুরস্কার জিতেছেন এমন 20 জন 25 লাখ টাকা করে পাবেন। এছাড়াও ওই বাম্পার লটারি কেটে চতুর্থ হওয়া 10 জন পুরস্কার জয়ীকে 5 লাখ, পঞ্চম পুরস্কার জয়ী 10 জনকে 2 লাখ টাকা করে এবং অন্যান্যদের 500 থেকে 5,000 টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।










