অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পূর্বতন সরকারের স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) সরকারি বিমা বন্ধ করে কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat / PM-JAY) প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই বাড়ি বাড়ি আয়ুষ্মান ভারতের ফর্মও পাঠানো শুরু হয়েছে। তবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়াকে আরও সহজ করেছে সরকার। এবার ঘরে বসে হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে ৫ মিনিটের মধ্যেই আয়ুষ্মান কার্ড তৈরি করা যাবে। কীভাবে করবেন? জেনে নিন সহজ ধাপগুলি।
হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরির পদ্ধতি
দেশের নাগরিকদের ২৪x৭ ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) কার্ড বানানোর পদ্ধতিকে আরও সহজ করেছে সরকার। নতুন হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি ও ডাউনলোড করা, প্রকল্পের জন্য যোগ্যতা যাচাই এবং ই-কেওয়াইসি (eKYC) প্রক্রিয়া সম্পন্ন করার মতো একাধিক সুবিধা মিলবে।
হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য প্রথমে আয়ুষ্মান সারথি (Ayushman Sarathi) নামে +91 72908 23838 নম্বরটি মোবাইলে সেভ করে নিতে হবে। এরপর ওই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই (Hi) বা হ্যালো (Hello) লিখে পাঠালে ন্যাশনাল হেলথ অথরিটির (NHA) তৈরি চ্যাটবট অনেকগুলি অপশন দেখাবে, তারমধ্যে থেকে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড (Create Ayushman Card) অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর একটি পেজ খুলবে সেখানে মোবাইল নম্বর ও আধার নম্বর সহ অন্যান্য দরকারি তথ্যগুলি সাবমিট করতে হবে। জমা দেওয়ার পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই করতে হবে।
আরও পড়ুনঃ “দমনের নীতি কার্যকর করা খুব প্রয়োজন..” গুণ্ডাদমন আইন নিয়ে ভিন্ন সুর বাবুলের
যদি আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে ‘ই-কেওয়াইসি’ বা ‘ইলেকট্রনিক নো ইউর কাস্টমার’ পদ্ধতি সম্পন্ন করতে হবে। এই ধাপগুলি সফলভাবে অনুসরণ করলে, আপনিও ঘরে বসে পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে জন্যন আপনার আয়ুষ্মান ভারতের কার্ড। হোয়াটসঅ্যাপ থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে কার্ড। এই প্রকল্প সংক্রান্ত ছোটখাটো আপডেট বা কাজের জন্য আর কমন সার্ভিস সেন্টারে (CSC) বা সরকারি অফিসগুলিতে আর ছুটতে হবে না, হোয়াটসঅ্যাপ থেকেই করে ফেলা যাবে।










