বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাতিল হবে আপনার LPG কানেকশন (LPG connection cancellation)! গোটা দেশজুড়ে PNG বা পাইপড ন্যাচারাল গ্যাস সরবরাহের কাজ করছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেই মর্মে, প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়োগ করা হয়েছে নোডাল অফিসার। এই আধিকারিকদের দায়িত্ব থাকবে, বিভিন্ন PNG কোম্পানিগুলির সাথে হাত মিলিয়ে জেলায় জেলায় যেসব জায়গায় পাইপের মাধ্যমে গ্যাস পরিবহনের সুবিধা রয়েছে, সেখানকার পরিবারগুলি যাতে PNG পরিষেবা পায় তা নিশ্চিত করা। আর সেটা হলে বিচ্ছিন্ন হতে পারে আপনার LPG সংযোগ (LPG Connection Latest News)!
LPG কানেকশন বাতিল করতে চলেছে সরকার?
জানিয়ে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যেভাবে দ্রুততার সাথে LPG-র বিকল্প হিসেবে PNG পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগী হয়েছে, তাতে শেষ পর্যন্ত যে সমস্ত পরিবারে PNG পরিষেবা পৌঁছবে, তারা আর LPG সিলিন্ডার ব্যবহার করতে পারবেন না! বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, LPG এবং PNG একসাথে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যে সমস্ত এলাকায় পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে সেখানকার বাসিন্দারা যদি PNG পরিষেবার জন্য আবেদন না করেন সেক্ষেত্রে শেষ মুহূর্তে সরকারের তরফে নোটিস পাঠানো হবে। নতুন নিয়ম অনুযায়ী, যাঁরা সরকারি নোটিস পাওয়ার পরেও PNG কানেকশনের জন্য আবেদন করবেন না বা PNG কানেকশন নেবেন না, তাঁদের LPG কানেকশন বন্ধ করে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: তালের বড়া নয়, এইভাবে বানিয়ে ফেলুন রস বড়া! রইল সেই রেসিপি
রিপোর্ট অনুযায়ী, প্রত্যেক যোগ্য গ্রাহককে PNG পরিষেবার আওতায় নিয়ে আসার জন্য বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে একটি করে PNG সমন্বয় কমিটি গড়ে তোলা হবে। এই কমিটিই প্রত্যেকটি আবাসিক পরিবারকে চিহ্নিত করবে এবং তাঁদেরকে PNG পরিষেবার জন্য নোটিস পাঠাবে। শুধু তাই নয়, বিভিন্ন গ্রাহকদের জন্য সচেতনতা শিবির ও যোগযোগ শিবিরের আয়োজন করবে এই কমিটিই। সরকার বিশ্বাস করে, PNG সম্প্রসারণের ফলে গোটা দেশে LPG-র উপর নির্ভরতা কমবে।










