বাদ দিতে হবে LPG সিলিন্ডার? নিতেই হবে PNG কানেকশন! সব রাজ্যকে চিঠি কেন্দ্রের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: LPG সিলিন্ডার সরিয়ে এবার রান্নার জন্য ব্যবহার করতে হবে PNG (India PNG Service)? মূলত দেশজুড়ে রান্নার গ্যাসের (PNG Gas Connection In India) ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে LPG এর পরিবর্তে PNG বা পাইপড ন্যাচারাল গ্যাসের ব্যবহার দ্রুত বাড়ানোর উপর জোর দিচ্ছে কেন্দ্র (Central Government)। সেই মর্মে, প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসনিক পর্যায়ে সমস্ত রকম সহায়তা প্রদানের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দেশের প্রত্যেক জেলায় যাতে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পাঠানো যায় সেটা নিশ্চিত করতে একজন করে নোভাল অফিসার নিয়োগ করছে কেন্দ্র।

আর ব্যবহার করা যাবে না LPG?

বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তার মধ্য রান্নার গ্যাস আমদানি যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছে। যার ফলস্বরূপ গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয় গ্রাহকদের। আর ঠিক সে কারণেই গোটা দেশে রান্নার গ্যাসের বিপুল চাহিদার কথা মাথায় রেখে LPG এর বিকল্প হিসেবে PNG বা পাইপের মাধ্যমে সরবরাহকৃত ন্যাচারাল গ্যাসের ব্যবহার বাড়াতে চাইছে নরেন্দ্র মোদি সরকার।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত 21 আগস্ট, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব নীরজ মিত্তাল সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের পাঠানো চিঠিতে স্পষ্ট করে জানিয়েছেন, ভারতে LPG এর বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে PNG। এর ফলে দূরদূরান্ত থেকে ট্রাকে করে LPG সিলিন্ডার নিয়ে আসা নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে। ওই চিঠিতে এও বলা হয়েছে, PNG ব্যবস্থার ফলে বর্তমান সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পরিকাঠামো অনেকটাই উন্নত হবে। মানুষ আরও ভাল পরিষেবা পাবেন। জেলা প্রশাসন যত দ্রুত সম্ভব PNG কোম্পানিগুলির সাথে ও PNG ডিস্ট্রিবিউটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রাহকদের সমস্যার সমাধান করুক।

আরও পড়ুন: ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ইউনিট প্রতি এক্সট্রা চার্জ, পকেট খসবে বাংলাদেশের

জানিয়ে রাখা প্রয়োজন, আমেরিকা এবং ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে যাওয়ায় জ্বালানি নিয়ে ভুগতে হয়েছে গোটা বিশ্বকে। বিশেষ করে ভারতে সম্প্রতি LPG সিলিন্ডারের আকাল দেখা দিয়েছিল! যার কারণে বাধ্য হয়ে সরকার প্রথম গ্যাস সিলিন্ডার পাওয়ার পর দ্বিতীয় গ্যাস সিলিন্ডার বিতরণের সময়সীমা বাড়িয়ে দেয়। মূলত এইসব সমস্যাকে সামনে রেখেই বিকল্প ব্যবস্থা হিসেবে PNG এর ব্যবহার শুরু করতে চাইছে সরকার। তবে এই বিকল্প জ্বালানি ব্যবস্থা চালু হয়ে গেলে LPG সিলিন্ডার সরবরাহ যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই সংক্রান্ত কোনও ঘোষণা আসেনি সরকারের তরফে।