সহেলি মিত্র, কলকাতা: জ্বালানির দাম নিয়ে ফের একবার ধাক্কা খেল আমজনতা। আবারও একবার দাম বাড়ল সিএনজি গ্যাসের (CNG Price Hike)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে পশ্চিম এশিয়ায় চলমান সংকট এবং আন্তর্জাতিক বাজারে এলএনজি-র দামের তীব্র বৃদ্ধির ফলে এখন সিএনজি-র দামও প্রভাবিত হয়েছে। কত টাকা দাম বাড়ল? চলুন জেনে নেওয়া যাক।
ফের দাম বাড়ল CNG- র
জানা গিয়েছে, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম ৩.৮৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই, রেট ২০২৬ সালের ২৯শে আগস্ট সকাল ৬টা থেকে কার্যকর হল। এই বৃদ্ধির ফলে দিল্লিতে সিএনজি-র নতুন দাম হবে প্রতি কেজি ৮৬.৯৮ টাকা, যা আগে ছিল প্রতি কেজি ৮৩.০৯ টাকা। নতুন এই রেট দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদে অবিলম্বে কার্যকর হবে। এর ফলে অটো, ক্যাব এবং ব্যক্তিগত গাড়ির চালকদের যাতায়াত আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
কী বলছে আইজিএল?
সরকারি খাতের সংস্থা আইজিএল জানিয়েছে যে আন্তর্জাতিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি-র দাম উল্লেখযোগ্যভাবে বেশি। খরচের প্রভাব দ্রুত বাড়ছে, যার ফলে সিএনজি সরবরাহের ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে কাঁচামালের খরচ বৃদ্ধির প্রভাব আংশিকভাবে মেটাতে প্রতি কেজিতে ৩.৮৯ টাকা পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ ফের দুয়ারে নিম্নচাপ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া
CNG rates have been hiked by Rs 3.89 per kg in Delhi with effect from 6 AM today, 29th August.
— ANI (@ANI) August 28, 2026
কোম্পানিটি তার বিবৃতিতে আরও বলেছে, “এই পরিবর্তনের পরেও দিল্লিতে সিএনজির খুচরা মূল্য গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী বিকল্পগুলির মধ্যে একটি। আমদানি করা স্পট এনএলজি-র দামের ওঠানামার প্রভাব থেকে সিএনজি গ্রাহকরা মূলত সুরক্ষিত থাকেন।”










