বিক্রম ব্যানার্জী, কলকাতা: কার্যত ঝড়ের গতিতে কমছে রাজ্যের জনসংখ্যা (Population)! মূলত সে কারণেই জনসংখ্যার ব্যাপক পতন আটকাতেই এবার বড় পদক্ষেপ নিল অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শনিবার ঘোষণা করলেন, সে রাজ্যে যদি কেউ তৃতীয় সন্তানের জন্ম দেন সে ক্ষেত্রে 30,000 টাকা (Government Cash Incentive) এবং চতুর্থ সন্তানের জন্ম দিলে 40,000 টাকার প্রণোদনা দেওয়া হবে। সরকার আশা করছে, এই পদক্ষেপের মধ্যে দিয়ে বোধহয় রাজ্যের জনসংখ্যার যে ক্রমবর্ধমান পতন, তা আটকানো যাবে।
তৃতীয়, চতুর্থ সন্তান নিলেই মিলবে মোটা টাকা
অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে রাজ্যবাসীর উদ্দেশ্যে আগেই স্পষ্ট করে জানানো হয়েছিল, অন্ধ্রপ্রদেশে বসবাসকারী কোনও পরিবার যদি দ্বিতীয় সন্তান নেয় সেক্ষেত্রে প্রণোদনা বাবদ 25,000 টাকা দেওয়া হবে। সেই ঘোষণার পর আজ অর্থাৎ শনিবার তৃতীয় এবং চতুর্থ সন্তান প্রসব নিয়ে বড় ঘোষণা করল চন্দ্রবাবু নাইডুর সরকার।
শনিবার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একেবারে খোলাখুলি তৃতীয় এবং চতুর্থ সন্তান প্রসব নিয়ে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে রাজ্যে তৃতীয় সন্তান জন্মের পরপরই আমরা 30,000 টাকা এবং চতুর্থ সন্তান জন্মের পর পরিবারগুলিকে 40,000 টাকা করে দেব। এটা কি সঠিক সিদ্ধান্ত?”
অবশ্যই পড়ুন: আর তাঁবেদারি নয়, রাজ্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শনিবার, শ্রীকাকুলাম জেলার নরসন্নপেটায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে জনতার তীব্র উচ্ছ্বাসের মাঝেই রাজ্যে তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম হওয়ার পর বিপুল অর্থের প্রণোদনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তরফে এমন ঘটনার পর অন্ধ্রের একটা বড় অংশের মানুষ এমন প্রস্তাবকে স্বাগত জানালেও দেশে ক্রমাগত বাড়তে থাকা জনসংখ্যা নিয়ে চিন্তিত অনেকেই এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বলে রাখা প্রয়োজন, একটা সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজেও অতিরিক্ত সন্তান নেওয়া অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে ছিলেন।










