এবার মিড ডে মিলের পাতে থাকবে ফিশ ফিঙ্গার, পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ সরকারের

Published:

Mid Day Meal

প্রীতি পোদ্দার, কলকাতা: এলাহি আয়োজন স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে (Mid Day Meal)। মাংস, সয়াবিন ও ডিমের পর এবার বাচ্চাদের মাছ থেকে পাওয়া পুষ্টির অভাব মেটাতে মেনুতে আনা হচ্ছে ফিশ ফিঙ্গার ও ফিশ বল (Fish in (Mid Day Meal), এমনই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বরাবরই মিড ডে মিল নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। কখনও খাবারের মধ্যে পাওয়া যাচ্ছে টিকটিকি তো কখনও আবার খাবারের মধ্যে মিলছে সাপের খোলস, আরশোলা। তাই নিয়ে যদিও বিতর্ক কম হয়নি। কিন্তু এবার স্কুলের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মাছের ব্যবস্থা করল প্রশাসন।

মিড ডে মিলে রাখা হবে ফিশ ফিঙ্গার

প্রতিবেদন শুরুর আগে জানিয়ে রাখা ভালো মিড ডে মিলে পড়ুয়াদের জন্য মাছের যে ব্যবস্থা করা হবে তা কিন্তু পশ্চিমবঙ্গে নয়, এই সুবিধা চালু করা হবে পুদুচেরিতে। সেখানকার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলে সাধারণত ডাল-ভাত, রুটি বা কখনও কখনও ডিম সয়াবিন ও দুধ থাকে। কিন্তু এবার শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির কথা মাথায় রেখে আনা হচ্ছে মাছের আইটেম। জানা গিয়েছে, প্রাথমিকভাবে, এই পরিকল্পনাটি কেন্দ্রশাসিত অঞ্চলের ইয়ানাম অঞ্চলে একটি পাইলট প্রকল্প হিসেবে চালু হবে। এর মাধ্যমে শিশুরা একদিন পর পর তাজা মাছ দিয়ে তৈরি সুস্বাদু ও পুষ্টিকর খাবার পাবে। এমনকি শিশুরা যাতে একঘেয়েমি বোধ না করে তার জন্য ফিশ ফিঙ্গার ও ফিশ বলের ব্যবস্থা করা হবে।

মিড ডে মিলের কর্মীদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ

জানা গিয়েছে, সরকারের এই প্রকল্পের জন্য পুদুচেরি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি সহায়তা করছে। ইতিমধ্যেই গণপূর্ত ও মৎস্যমন্ত্রী মল্ল রেড্ডি কৃষ্ণ রাও এমপিইডিএ-র চেয়ারম্যান পি. জওহরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তবে এই প্রকল্পটি ভবিষ্যতে বাস্তবায়িত করার জন্য স্কুল শিক্ষা বিভাগ ইয়ানাম অঞ্চলের স্কুল পরিচালনা কমিটিগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করবে বলে জানা গিয়েছে। এমনকি এর জন্য মিড ডে মিলের কর্মীদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন: ECL-র খনিতে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী, ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস, আতঙ্কিত জামুড়িয়া

আশা করা যাচ্ছে মিড ডে মিলের খাবারে মাছের আইটেম যুক্ত করায় একদিকে যেমন পড়ুয়াদের পুষ্টির ঘাটতি কমবে, অন্যদিকে মৎস্যশিল্পে উন্নয়ন আরও বাড়বে। তাই এই নিয়ে প্রায়ই পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাসনাথন এবং মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর মধ্যে বৈঠক হচ্ছে। এখন দেখার রাজ্য সরকারের এই পদক্ষেপ কতটা কার্যকর হয় মিড ডে মিলের ক্ষেত্রে।

google button