শক্তি কমল ভারতীয় পাসপোর্টের, এখন কত নম্বরে? দেখুন র‍্যাঙ্কিং

Published:

India Passport Ranking

সৌভিক মুখার্জী, কলকাতা: পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে আবারও ধাক্কা খেল ভারত (India Passport Ranking)। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় অনেকটাই পিছিয়ে গেল নয়াদিল্লি। জানা গিয়েছে, গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সের (Global Passport Index) পঞ্চম বার্ষিক সংস্করণে ভারতীয় পাসপোর্ট এবার ১২৫ তম র‍্যাঙ্ক অর্জন করেছে। ২০২৫ এর র‍্যাঙ্কিং থেকে আরও একধাপ পিছিয়েছে ভারত। এমনকি নামিবিয়া ভারতের ঠিক উপরে অর্থাৎ ১২৪ নম্বর স্থানে, এবং আজারবাইজান রয়েছে ভারতের নিচে ১২৬ নম্বর স্থানে। কিন্তু কেন এতটা পতন হল ভারতের?

পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন

গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সের পঞ্চম সংস্করণ অনুযায়ী, এবার মোট ১৯৭টি দেশের মধ্যে ভারত ১২৫ নম্বর র‍্যাঙ্ক অর্জন করেছে। ২০২৫-এ এই স্থান ছিল ১২৪ এবং ২০২১ সালে ছিল ১২৭। সেই সূত্রে এবার ভারতের পাসপোর্ট দিয়ে মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে। তালিকায় রয়েছে ভুটান, নেপাল, প্যালেস্টাইন, অ্যাঙ্গোলা, জ্যামাইকা, ম্যাকাও ইত্যাদি দেশ। কিন্তু হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চিন বা সংযুক্ত আরব আমিরাতসহ মোট ৮৮টি গন্তব্যে ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের এখনও পর্যন্ত ভিসার প্রয়োজন পড়বে।

নিশ্চয়ই ভাবতে পারেন যে কী এই গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স? আসলে বিশ্বের কয়টি দেশে একটি নির্দিষ্ট রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায় তার উপর ভিত্তি করেই এই গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স তৈরি করা হয়। সেক্ষেত্রে ভিসা ছাড়া কোন কোন দেশে প্রবেশ করা যায় তার উপরেও নির্ভর করে এই ইনডেক্স। যদিও নামিবিয়া, উজবেকিস্তান, ফিলিপিনস, মরক্কোর মতো দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে ভারত। কিন্তু সামগ্রিক এই অবস্থান যথেষ্ট সন্তোষজনক নয়। সবথেকে বড় ব্যাপার, ভারতের সামগ্রিক কম্পোজিট স্কোর গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪৫.১-এ পৌঁছেছে।

তবে হ্যাঁ, সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে জীবনযাত্রার মান সূচকে ভারতীয় পাসপোর্ট আবার গত বছরের ১২৯ তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ১১৮ তম স্থানে দাঁড়িয়েছে। এই সূচক বিশেষ করে দেশের জীবনযাত্রার মান নির্ধারণের ছয়টি প্রধান দিক পরিমাপ করে। যার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা বা ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলি। পাশাপাশি বিনিয়োগ সূচকে ভারত বর্তমানে ৯৪ তম স্থান অর্জন করেছে, যা আগে ছিল ৯৭। বিনিয়োগ সূচক বলতে কোনও দেশের অর্থনীতিকে বিনিয়োগ বা ব্যবসায়িক সুযোগের গন্তব্যস্থল হিসেবে মূল্যায়ন করাকে বোঝায়।

আরও পড়ুন: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের

পাসপোর্ট ইনবক্সে শীর্ষে কোন দেশ?

গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে এবার সুইডেন বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টধারী দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। তালিকার দশটি দেশের মধ্যে রয়েছে সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর।