বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে রণক্ষেত্রে এমনকি সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতেও বুক চিতিয়ে লড়েছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। গত মে মাসের অপারেশন সিঁদুরে তার প্রমাণ পেয়েছে পশ্চিমের দেশ পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর এমন সাহসী পদক্ষেপের দৌলতেই এবার নতুন করে ইতিহাস গড়ল ভারত! গ্লোবাল এয়ার পাওয়ার্স র্যাঙ্কিং 2026 এ চিন, জাপান, পাকিস্তানের মতো দেশগুলিকে পেছনে ফেলে গোটা বিশ্বে শীর্ষ ছয়ে জায়গা করে নিয়েছে ভারতীয় বায়ু সেনা।
ভারতীয় বায়ুসেনার বিরাট সাফল্য
সদ্য গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং তালিকা অনুযায়ী, এই মুহূর্তে গোটা বিশ্বে আকাশপথে আধিপত্য বিস্তার করেছে আমেরিকা। এই তালিকার একেবারে মগডালে জায়গা করেছে আমেরিকার বায়ুসেনা। ডোনাল্ড ট্রাম্পের দেশের চারটি বাহিনীই এই তালিকায় রয়েছে। এছাড়াও বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী বিমানবাহিনীর তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে রাশিয়া এবং ছয় নম্বরে জায়গা করেছে ভারতীয় বায়ু সেনা।
বলাই বাহুল্য, সম্প্রতি ডব্লিউডিএমএমএ গোটা বিশ্বের 103টি দেশের অন্তত 129টি সামরিক বিমান ইউনিটের 48,082টি বিমান পর্যবেক্ষণ করেছে। এছাড়াও গোটা বিশ্বের বিভিন্ন দেশের বায়ুসেনার শক্তি এবং সামর্থ্যকে মূল্যায়ন করে প্রকাশ্যে এনেছে দীর্ঘতালিকা। যদিও পরবর্তীতে এ থেকে একটি ট্রুভ্যাল রেটিং মিলেছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এই রেটিং শুধুমাত্র প্রত্যেক দেশের শক্তিকে বিমানের সংখ্যার ভিত্তিতে নয় বরং প্রযুক্তিগত আধুনিকীকরণ, রসদ সরবরাহ, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতার ভিত্তিতে আলাদা করে থাকে। প্রকাশিত তালিকা অনুযায়ী, এই মুহূর্তে শীর্ষে থাকা আমেরিকার বিমান বাহিনীকে 242.9 স্কোর দেওয়া হয়েছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার নৌ বাহিনী পেয়েছে 142.4 স্কোর। এছাড়াও যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা আমেরিকার সেনাবাহিনী ও মেরিন কর্পস যথাক্রমে 112.6 এবং 85.3 স্কোর পেয়েছে।
ওদিকে তালিকার ষষ্ঠ স্থানে থাকা ভারতীয় বিমান বাহিনীর স্কোর 69.4। ভারতের পরে রয়েছে চিন। 7 নম্বরে থাকা এই দেশের বিমানবাহিনীর স্কোর 63.8। এছাড়াও জাপানের বিমান বাহিনী 58.1 স্কোর নিয়ে তালিকার 8 নম্বর রয়েছে জাপানের বায়ু সেনা। পাশাপাশি তালিকার নম্বরে 56.3 স্কোরে ইজরায়েল এবং 10 নম্বরে রয়েছে ফ্রান্সের বিমান বাহিনী। তাদের স্কোর অবশ্য 55.3।
অবশ্যই পড়ুন: লর্ডসে জার্সি ওড়াচ্ছেন দাদা! সৌরভের জন্মদিনে প্রকাশ্যে মহারাজের সিনেমার পোস্টার
প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার শক্তির কাছে একেবারে হার মেনেছে চিন, জাপানের মতো দেশ। স্কোরের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে তারা। তবে যদি পাকিস্তানের প্রসঙ্গে কথা বলা যায় সে ক্ষেত্রে র্যাঙ্কিং তালিকা অনুযায়ী এই মুহূর্তে ওই তালিকার 18 নম্বর রয়েছে পাকিস্তানের বায়ু সেনা । তাদের স্কোর অবশ্য 46.3। বলে রাখা প্রয়োজন, র্যাঙ্কিং এ ভারতীয় বায়ু সেনা তালিকার 6 নম্বরে থাকলেও ভারতের নৌ বাহিনী কিন্তু রয়েছে তালিকার 27 নম্বরে। যেখানে চিনের নৌবাহিনী জায়গা পেয়েছে 15 তম স্থানে। ওদিকে একেবারে কাছের প্রতিবেশী বাংলাদেশের বিমান বাহিনী এই তালিকার 83 তম স্থানে রয়েছে।










