হরমুজ পেরিয়েছিল আগেই, ২০ হাজার টন LPG নিয়ে এল ভারতীয় জাহাজ ‘সিমি’

Published:

Indian LPG Tanker reached Indian port after Crossing Strait of Hormuz

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করে রেখেছে ইরান। যার ধাক্কা লেগেছে গোটা বিশ্বের জ্বালানি বাণিজ্যে। চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেল সহ অন্যান্য জ্বালানির দাম। ঠিক সেই পরিস্থিতিতে, বিপদ কাটিয়ে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের গুজরাত দীনদয়াল বন্দরে পৌঁছল জ্বালানি ভর্তি জাহাজ। জানা গিয়েছে, সংকট কাটিয়ে ভারতে আসা জাহাজটির পেটে রয়েছে 20 হাজার টন এলপিজি গ্যাস। এই মুহূর্তে দেশে জ্বালানি নিয়ে যেভাবে আশঙ্কা বাড়ছে সেই অবহে হরমুজ পেরিয়ে ভারতীয় জাহাজের আগমন কিছুটা হলেও স্বস্তির।

ইরানের নজরদারি এড়িয়ে ভারতে এসেছে জাহাজটি

ইরান এবং আমেরিকার মধ্যেকার যুদ্ধের কারণে থমথমে পরিস্থিতি হরমুজে। এই দুই দেশের নজর এড়িয়ে কোনও জাহাজ এই জলপথ পেরোতে পারছে না। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় এতদিন এই আন্তর্জাতিক জনসীমায় আটকেছিল ভারতের পতাকা লাগানো জাহাজটি। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর তরফেও হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ গুলির খোঁজখবর রাখা হচ্ছিল। জানা গিয়েছে, ভারতীয় নৌসেনার সহযোগিতা এবং বেশ কিছু সংস্থার কৃতিত্বে শেষ পর্যন্ত গত 13 মে হরমুজ পার করে জ্বালানি ভর্তি ভারতীয় জাহাজটি।

অবশেষে সেই জাহাজ 20 হাজার টন জ্বালানি গ্যাস নিয়ে 17 মে অর্থাৎ রবিবার গুজরাত বন্দরে পৌঁছেছে। সূত্রের খবর, 20 হাজার টন এলপিজি বহনকারী ওই জাহাজটিতে 21 জন বিদেশী নাবিক ছিলেন। জানা গিয়েছে, গত বুধবার আন্তর্জাতিক জলসীমা পার করা মাত্রই জাহাজটি নিজেদের রাডার সিস্টেম এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ট্রান্সপণ্ডার বন্ধ করে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, ভারতীয় নৌসেনার ক্রমাগত সহযোগিতা এবং কেন্দ্রের চার মন্ত্রকের সমন্বয়ে কোনও রকম ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতীয় পণ্যতরী সিমি গন্তব্যে পৌঁছেছে।

অবশ্যই পড়ুন: আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল প্রধানের বাড়িতে ভাঙচুর গ্রামবাসীর

উল্লেখ্য, ভারতীয় জাহাজটির পেছনেই রয়েছে ভিয়েতনামের পতাকাবাহী একটি বিরাট এলপিজি ট্যাঙ্কার, এনভি সানশাইন। জানা যাচ্ছে এই জাহাজটিতে 46,427 টন জ্বালানি রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জ্বালানিবাহী এই বাণিজ্য তরীটি বর্তমানে নিউ ম্যাঙ্গালোর বন্দরের দিকে এগোচ্ছে।