১২০ কিমি গতিতে ছুটল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, দেখুন ভিডিও

Published:

Hydrogen Train

সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে চাকা গড়াল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train) -এর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ হরিয়ানার জিন্দ থেকে ঘণ্টায় ১২০ কিমি বেগে ছুটল এই দীর্ঘ প্রতীক্ষিত ট্রেন। এই ট্রেন একদমই পরিবেশবান্ধব।

চলতে শুরু করল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন

জিন্দ থেকে সোনিপত অবধি দীর্ঘ ৯০ কিলোমিটা রুটে ট্রেনের ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা পরীক্ষা করা হবে। পরিবেশ সুরক্ষা ও সবুজ শক্তির লক্ষ্যকে সামনে রেখে উচ্চাভিলাষীভাবে ডিজাইন করা দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটি যাত্রা শুরু করেছে। গতকালই বিশেষজ্ঞদের দল হাজির হয়েছিল হরিয়ানায়। এক রিপোর্ট অনুযায়ী, পরীক্ষামূলকভাবে চালনার আগে ট্রেনটির কিছু অংশের ওয়্যারিং এবং প্লেটিংয়ের কাজে কারিগরি ত্রুটি ধরা পড়ে। লখনউয়ের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও)-এর একটি দল এই ত্রুটিগুলো দূর করার জন্য অক্লান্তভাবে কাজ করেছে।

কী বলছে রেল?

পরীক্ষামূলক চালনার সময় যাতে কোনো কারিগরি সমস্যা না হয়, তা নিশ্চিত করতে দলটি ওয়্যারিং পুনরায় পরীক্ষা করেছিল। সেইসঙ্গে সংযোগের মান যাচাই করে এবং প্লেটিংয়ের কাজ সংশোধন করে। এরপর আজ সেই ট্রেন চলতে শুরু করেছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন যে, নিরাপত্তা মানের ব্যাপারে কোনো আপোস করা হবে না। সময়মতো সমস্ত প্রযুক্তিগত শর্ত পূরণ হলে, নির্ধারিত সময়সূচী অনুযায়ীই পরীক্ষাটি চলবে। উল্লেখ্য যে, হাইড্রোজেন ট্রেনের কম গতির পরীক্ষা ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন, রেল কর্তৃপক্ষ ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ এবং পরিচালন ক্ষমতাসহ বিভিন্ন প্রযুক্তিগত দিক মূল্যায়ন করার জন্য উচ্চ গতির পরীক্ষা চালাবে।

আরও পড়ুনঃ দক্ষিণ পূর্ব রেলে মেগা ব্লক, আজ প্রতি সপ্তাহে দু’দিন থেকে বাতিল একাধিক ট্রেন

এই ট্রেনগুলিতে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এগুলি বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোজেন ও অক্সিজেনকে একত্রিত করে। এর ফলে, ট্রেন চলার সময় পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কার্বন গ্যাস নির্গত হয় না। শুধুমাত্র জল এবং বাষ্প নির্গত হয়। রেলওয়ে সেফটি কমিশনের বিশেষজ্ঞরা জিন্দ-সোনিপত ট্রেনের গতি পরীক্ষায় ব্রেকিং সিস্টেম, স্থিতিশীলতা এবং যাত্রীদের সুরক্ষার মান পরীক্ষা করছেন।